মালদা, ২০ আগস্ট:- মহরমের লাঠি খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয় মৃত এক আহত চার। স্থানীয় সূত্রে জানা যায় মহরম উপলক্ষে এদিন সকালে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। ঠিক সেই সময় হাইভোল্টেজ তারে জৌলুসের কিছু অংশ ঠেকে যায়। ঘটনায় তড়িদাহত হয় ৫ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা রেফার করার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে পরে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম মোঃ হাসিম। এদিকে মহরমের সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
Related Articles
রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধান না করে দোষারোপের নোংরা রাজনীতি করছে বিজেপি- মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ৪ জুন:- ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধান না করে দোষারোপের নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি। বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পরেও ক্ষমা না চেয়ে শুরু হয়েছে লাশের রাজনীতির খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার,লালু প্রসাদ যাদবের আমলে রেল দুর্ঘটনায় কত মানুষ প্রাণ হারিয়েছে তার মনগড়া পরিসংখ্যান বের করে প্রচারে নেমেছেন বিজেপি নেতারা। বিজেপির এই লাশের রাজনীতির […]
নেপালের নিখোঁজ পাঁচ নাবালক উদ্ধার হওড়া স্টেশন থেকে।
হওড়া, ১১ জুলাই:- নেপালের বাড়ি থেকে কলকাতায় পালিয়ে আসার সময়ে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো পাঁচ নাবালক। হাওড়া জিআরপি’র তৎপরতায় উদ্ধার হয়েছে নেপালের বাবুগঞ্জের বাসিন্দা একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওই ৫ জন। জানা গেছে, ডাউন কামরূপ এক্সপ্রেসে এরা সোমবার ভোররাতে হাওড়া স্টেশনের ১৮ নং প্ল্যাটফর্মে নামতেই পুলিশ এদের নিয়ে আসে জিআরপি থানায়। হাওড়া জিআরপি […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে চাঁপদানিতে ফেরি পাড়াপারের ব্যাবস্থা পৌরপ্রধানের।
প্রদীপ বসু, ১ ফেব্রুয়ারি:- শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের প্রথম সেরা পরীক্ষা দেবে বহু ছাত্র-ছাত্রী। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে চন্দননগর পৌর নিগম, ভদ্রেশ্বর পৌরসভা, চাঁপদানি পৌরসভা বিশেষ ব্যবস্থা করেছে। কাল থেকে পরীক্ষার দিনগুলি রানী ঘাট,বাবু ঘাট,এবং পলতা ঘাটে ছাত্রছাত্রীদের লঞ্চ পারাপারে কোনো পয়সা দিতে হবে না। এ ব্যাপারে মেয়র রাম চক্রবর্তী, চাপদানির পৌরপ্রধান […]











