সুদীপ দাস, ১৯ আগস্ট:- হুগলী ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের স্পেশাল অফিসার হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার চুঁচুড়ার নেতাজি সুভাস রোডে ব্যাঙ্কের স্পেশাল অফিসারের চেয়ার গ্রহন করেন অসিতবাবু। এই উপলক্ষে এদিন ব্যাঙ্কের পক্ষ থেকে অসিতবাবুকে সম্বর্ধনা দেওয়া হয়। বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নতুন দ্বায়িত্ব পেলাম। আমি এই সমবায় ব্যাঙ্কের হিতকল্পে কাজ করে যাবো। যদিও অসিত মজুমদারকেএই স্পেশাল পদে বসানো নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন যার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন তাঁকেই এই পদ দেওয়া হলো। এটা একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।
Related Articles
জৈব জ্বালানির উৎপাদনে অনেক সংস্থাই বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে জৈব জ্বালানির উৎপাদনে উৎসাহ দিতে রাজ্য সরকা রের নতুন ইথানল পলিসিতে সাড়া দিয়ে ইতিমধ্যেই অনেক সংস্থা এই ক্ষেত্রে বিনিয়োগের জন্য উত্সাহ দেখিয়েছে। ইতিমধ্যেই ১৫ টি সংস্থা ভাঙা চাল থেকে জৈব জ্বালানি তৈরীর প্রকল্পে ২৬৬৬ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য শিল্পোন্নয়ন নিগম […]
থানায় ডেকে গ্রেপ্তারের অভিযোগ দুই বিজেপি নেতাকে।
হুগলি, ২ সেপ্টেম্বর:- থানায় ডেকে গ্রেফতার গ্রেফতারের অভিযোগ বিজেপির দুই নেতাকে। ধৃত দুজন হলেন বাঁশবেড়িয়া মন্ডলের যুব সভাপতি বিশ্বজিৎ দাস এবং যুব নেতা বিষ্ণু চৌধুরী। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। সুরেশবাবুর অভিযোগ গতকাল রাতে ওই দুই নেতাকে […]
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]








