সুদীপ দাস , ১৭ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতিকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে এলো। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার সামনে। এদিন বিজেপির শহিদ সন্মন যাত্রা উপলক্ষে মগরা থানার সামনে টেন্ট করা হয়। অভিযোগ দুপুরে সেই টেন্টের সামনে থেকেই তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতিরা জয়রাজ পালকে মারতে মারতে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যায়। রাতে মগরায় কুন্তি নদীর উপর পরে থাকতে দেখে জয়রাজকে চিনতে পারে স্থানীয়রা। তাঁরাই চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে জয়রাজকে ভর্তি করে। খবর পেয়ে রাতে হাসপাতালে এসে পৌঁছন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
করোনা যুদ্ধে জয়ী কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটার নায়ার ।
স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট:- করোনা যুদ্ধে জয়ী কর্ণাটকের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার। তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের গুরুত্বপূর্ণ সদস্য । করুণ নায়ার গত মাসে COVID-19 এর জন্য পরীক্ষা করেছিলেন , তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত ৮ তারিখ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও এর করোনা […]
নেশা মুক্তি কেন্দ্রের কর্তার বিরুদ্ধে যুবককে আটকে টাকা আদায়ের অভিযোগ, ধৃত ১।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- উত্তরপাড়ায় একটি বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে চলত প্রতারণা চক্র। এইরকমই অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ। নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ ছিল রোগীদের থেকে জোর করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলিয়ে তুলে নেওয়া এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিজে হাতিয়ে নেওয়ার। নবদ্বীপের এক যুবক পুলিশের […]
কারশেড থেকে জল নামাতে পাম্প চালিয়ে তৎপরতা রেলের।
হাওড়া , ৩১ জুলাই:- বুধ ও বৃহস্পতিবার দু’দিনের অতি ভারী বৃষ্টিতে হাওড়ার টিকিয়াপাড়ায় কারশেডে জল জমার দরুণ ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছিল। গতকাল এর জেরে বহু ট্রেন বাতিল করতে হয়েছিল। টিকিয়াপাড়া কারশেড, ঝিল সাইডিং এবং হাওড়া গুডস কোচিং ইয়ার্ড জলে ডুবে যাওয়ার ফলে রেললাইনে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। এর জেরে ম্যানুয়ালি ট্রেন চলাচল […]









