সুদীপ দাস , ১৭ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতিকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে এলো। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার সামনে। এদিন বিজেপির শহিদ সন্মন যাত্রা উপলক্ষে মগরা থানার সামনে টেন্ট করা হয়। অভিযোগ দুপুরে সেই টেন্টের সামনে থেকেই তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতিরা জয়রাজ পালকে মারতে মারতে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যায়। রাতে মগরায় কুন্তি নদীর উপর পরে থাকতে দেখে জয়রাজকে চিনতে পারে স্থানীয়রা। তাঁরাই চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে জয়রাজকে ভর্তি করে। খবর পেয়ে রাতে হাসপাতালে এসে পৌঁছন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
পানশালা বন্ধের দাবিতে থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল প্রমিলা বাহিনীরl
উঃ২৪পরগনা,২৯ ফেব্রুয়ারি:- গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে একটি বাড় কাম রেস্টুরেন্ট চালু হয় l এলাকার মহিলাদের অভিযোগ বাড় কাম রেস্টুরেন্ট বন্ধের দাবিতে আন্দোলন কড়াই বাড়ির পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে l শনিবার দুপুরে এলাকার শ দুয়েক মহিলা গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন জমা দেয় l এলাকার […]
দিনের পর দিন বেহাল অবস্থা মেজিয়া রেল সেতুর , বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কা।
বাঁকুড়া , ৭ জুলাই:- বাঁকুড়ার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ রেখেছে এই দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মিত মেজিয়া রেল সেতু। বিগত কয়েক বছর ধরেই সেই সেতুর হাল দিনের পর দিন বেহাল অবস্থা হয়ে পড়েছে।সেতুর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গভীর গর্তের। সেতুর ঢালাই অংশের রড ও বেরিয়ে পড়েছে। আর সেই বেরিয়ে থাকা রড বাইকের চাকায় লেগে […]
কানাইপুরে ডেঙ্গুর আতঙ্ক থাকলেও , পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অনেকটাই স্বস্তি স্থানীয়দের।
হুগলি, ৩০ নভেম্বর:- ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে কানাইপুর এর বিভিন্ন এলাকার মানুষের। তার মধ্যে অন্যতম শোচনীয় অবস্থা কানাইপুর এর গঙ্গানগরের ওয়াটার পাম্প এলাকার বাসিন্দাদের।এলাকায় দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকছে নর্দমার জল। সেই জল রাস্তায় উঠে আসায় আরো সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। গঙ্গানগর এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানায় যে তাদের এলাকায় প্রথমে ভালো নর্দমা ছিল […]







