হাওড়া, ১৭ আগস্ট:- দলে এক পদ এক নীতি কার্যকর করতে সোমবার হাওড়া জেলা শহরের পাশাপাশি গ্রামীণেও সাংগঠনিক পদে ব্যাপক রদবদল করল তৃণমূল। হাওড়া জেলা গ্রামীণে দলের চেয়ারম্যান হলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। গ্রামীণ জেলায় দলের নতুন সভাপতি হলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আগে এই পদে ছিলেন রাজ্যের বর্তমান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। গ্রামীণ জেলায় তৃণমূল যুব সভাপতি হলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল যুব সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আগে এই পদে ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। গ্রামীণ জেলার দলের মহিলা সভানেত্রী হলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল এবং গ্রামীণ জেলা আইএনটিটিইউসি’র সভাপতি হলেন অরূপেশ ভট্টাচার্য।
Related Articles
৫ ঘণ্টা জেরা কুমার সঙ্গকারাকে, উত্তপ্ত কলম্বো।
স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। […]
আবারও কেঁপে উঠলো রাজধানী।
সোজাসাপটা ডেস্ক,১৩ এপ্রিল:- পরপর দু’দিন ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত দিল্লিবাসী। যদিও আজকের কম্পন মাঝারি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রয়েছে কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের […]
ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক, ২৯ অক্টোবর:- করোনা ভীতি কাটিয়ে ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা ক্রিকেট মাঠে আগেই ফিরেছেন। তবে এবার ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে অজিরা। প্রতিপক্ষ ভারত। তাই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে একদিনের ও টি-টোয়েন্টির সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিন। […]








