কলকাতা, ১৬ আগস্ট:- হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে ক্রিকেট একাডেমি গঠন করার জন্য সিএবিকে ৯৯ বছরের লিজে প্রায় ১৪ একর জমি দিল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের মধ্য থেকে ভালো ক্রিকেটার তৈরি করতে এক বছর আগেই সিএবি কে একাডেমি গঠন করার জন্য এই জমি দেওয়া হয়েছিল। তবে তখন ৩০ বছরের লিজ এই জমি দেওয়ার কথা বলা হয়েছিল। সি এ বি এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন করা হয়েছিল ৩০ এর বদলে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হোক। এদিন মন্ত্রিসভা সেই আবেদনে সিলমোহর দিল।
Related Articles
তৃনমূলের মিছিলে শহীদদের লাল সেলাম !
হুগলি, ১৭ মে:- তৃনমূল সিপিএম এর সঙ্গে আঁতাত আছে বলেই কি লাল সেলাম স্লোগান,প্রশ্ন বিজেপির। ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি। পাল্টা তৃনমূলও ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। আজ বিকালে চুঁচুড়া খাদিনা মোর থেকে ব্যান্ডেল মোর পর্যন্ত মিছিল করে তৃনমূল।সেখানে দলের কোনো পতাকা ছিল না। মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে।মাইকে […]
চেন্নাই এর বিজয় রথ থামিয়ে অভিযান শুরু রাজস্থানের ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে চেন্নাই এর রথের চাকা থামিয়ে দিল রাজস্থান। অতিরিক্ত আত্মবিশ্বাসই বোধহয় হারের কারণ হয়ে দাঁড়াল সিএসকের। ম্যাচ শেষে ধোনিও মেনে নিলেন, ব্যাটিং বোলিং সব বিভাগেই এদিন রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলেছে। ২১৭ রান তাড়া করেতে নেমে ভালো ওপেনিং না পাওয়াতেই ম্যাচ হারলেন বলে ধোনির […]
শ্রমিক অসন্তোষের জেরে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ভদ্রেশ্বরের লগন ইঞ্জিনিয়ারিং কারখানায়।
হুগলি, ৭ এপ্রিল:- শ্রমিক অসোন্তোষে সাসপেনশন অফ ওয়ার্কার এর নোটিশ ঝুলে গেল ভদ্রেশ্বর লগন ইঞ্জিনিয়ারিং কারখানায়। কাজ হারালো ৩০০ শ্রমিক। ম্যানেজমেন্টের খাম খেয়ালি পনায় বেশ কিছুদিন ধরে সপ্তাহে সাত দিনের বদলে কখনো ৪ দিন আবার কখনো ৫ দিন কাজ হত। এছাড়া ম্যানেজমেন্ট কাজের চাপ বাড়িয়ে দিয়েছিল। আজ সকালে শ্রমিকরা কাজে এসে দেখে কারখানা গেটে সাসপেনশন […]










