সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- শ্রীনগরের মলে বিষ্ফোরনে পর সাবধানতা অবলম্বন শুরু। আসন্ন স্বাধীনতা দিবসে নাসকতা ঠেকাতে বিশেষ তল্লাশি শুরু করলো চন্দননগর কমিশনারেট। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে তৎপর রিষড়া এবং শ্রীরামপুর থানা। শনিবার সন্ধ্যায় দুই থানার পক্ষ থেকেই তাদের এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। শ্রীরামপুরের প্রভাসনগর, বটতলা, এন এস এভিনিউ, শ্রীরামপুর স্টেশন চত্বর সহ বিভিন্ন জায়গায় শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশ এই অভিযানে নেমে তীক্ষ্ণ নজরদারি চালায় শহরের বিভিন্ন স্থানে। অন্যদিকে রিষড়া থানার অফিসার ইনচার্জ রাসেল পারভেজ খানের নেতৃত্বে রিষড়া পুলিশ কর্মীরা এদিন রিষড়ায় বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকেই নজরদারিতে নামে। স্টেশন চত্বর, মোড়পুকুর, রিষড়া বাজার, লক্ষীপল্লী, সুভাসনগর, সন্ধ্যা বাজার এলাকায় তল্লাশিতে নামে পুলিশকর্মীরা। পাশাপাশি সন্দেহজনক মানুষ দেখলেই তাদের যেমন জেরা করা হয়, মাস্ক ছাড়া মানুষদেরও সাবধান করা হয়।
Related Articles
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর […]
ফুরফুরা শরীফে তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ।
হুগলি , ১৯ সেপ্টেম্বর:- জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাথে দেখা করতে ফুরফুরা শরীফে আসেন তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিনের সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই জানা গেছে। এদিন কুনাল ঘোষকে ফুরফুরা শরীফের বিভিন্ন এলাকা নিজে ঘুরিয়ে দেখান পীরজাদা […]
হুগলিতে প্রায় হাজারেরও বেশি অতিরিক্ত প্রার্থীর মনোনয়ন জমা করলো শাসক দল।
হুগলি, ১৬ জুন:- হুগলি জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রায় দের হাজার,পঞ্চায়েত সমিতিতে আড়াই শো’র বেশি আসনে অতিরিক্ত প্রার্থী মনোনয়ন জমা করল তৃনমূল! বিজেপি বলছে এইতো নব জোয়ার,তৃনমূলের দাবী যারা প্রতীক পাবে তারাই দলের প্রার্থী,বাকিরা প্রত্যাহার করবে। হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ টি আসন। ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন। জেলা পরিষদের আসন ৫৩ […]







