কলকাতা, ১২ আগস্ট:- লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ স্পষ্ট জানিয়েছেন। এই নিয়ে বিভিন্ন জেলা থেকে ফর্ম কারচুপি সহ নানা রকম অভিযোগ আসার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন একমাত্র দুয়ারে সরকার শিবিরেই বিনামূল্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের বৈধ ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর থাকবে, যা নকল করা যাবেনা। সেই নম্বর মিলিয়ে দুয়ারে সরকার শিবিরের আধিকারিকেরা ফরম জমা নেবেন। কাজেই বাইরে থেকে কেউ ফর্ম জোগাড় করলে তা গ্রহণ করা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কারো কোন অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী দপ্তরের তা সরাসরি জানানো যাবে। 1070 এবং 22 1435 26 নম্বরে সাধারণমানুষ দুয়ারে সরকার শিবির সংক্রান্ত যে কোন সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারবেন। পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র গুলিতেও অভিযোগ জানানো যাবে।
Related Articles
ফুলবাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির।
দার্জিলিং,৭ জানুয়ারি:- আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে দুই নম্বর ফুলবাড়ী অঞ্চলের পূর্বধলার জয়নগর কলোনি এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃদ্ধের নাম রোহিত প্রসাদ রায় ও তার সহধর্মিণী দ্রৌপদী রায় রায়। জানা গিয়েছে যে সোমবার রাতে নিজের ঘরেই আগুন পোহাতে গিয়ে সম্পূর্ণ ভাবে অগ্নিদগ্ধ হয়। এরপর […]
অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি নেওয়া হলো।
কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি বলবত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। বন্দর চেয়ারম্যান বিনীত কুমার প্রতি ঘণ্টায় ডক ও সংলগ্ন এলাকা সাফাই ও স্যানিটাইজেশনের নির্দেশ দিয়েছেন। কর্মীদের কোভিড সংক্রান্ত বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর হাসপাতালে প্রস্তুত […]
বনধ সফল করতে আরামবাগের রাস্তায় বামপন্থীরা।
আরামবাগ, ২৮ মার্চ:- বনধ সফল করতে আরামবাগের রাস্তায় নামে বামপন্থীরা। এদিন তারা আরামবাগের বাসস্ট্যান্ডে পথঅবোরধ করে। অবরোধের জেরে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। যানজট সৃষ্টি হয় শহর জুড়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বামনেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তথা বাম নেতা শক্তি মোহন মালিকসহ অন্যান্য বাম নেতৃত্ব। এই বিষয়ে বাম নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায় বলেন, শ্রমিকদের স্বার্থে […]







