মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- ফেন্ড অফ এবভারোমেন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীরা আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করলো বৃহস্পতিবার। এই কর্মসূচিতে নেতাজী মহাবিদ্যালয়ের অধক্ষ্য অসীম দে থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এদিন বৃক্ষরোপন করা হয়। এই বিষয়ে কলেজে অধক্ষ্য অসীন দে জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেনের প্রয়োজনীতা অপরিসীম। তাই কেবল প্রচার করার জন্য নয়, আগামী প্রজন্ম ও পৃথিবীরকে দুষন মুক্ত করতে বৃক্ষরোপন করা দরকার। অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, পরিবেশ রক্ষা করতে হলে গাছ লাগাতে হবে।একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগানো প্রয়োজন। তা না হলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে একজন ছাত্র অর্নব কোলে বলেন, আমরা সারা বর্ষাকাল জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি করে চলেছি। এদিন নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন হলো। পরিবেশ বাঁচাতে আমাদের এই কর্মসূচি চলবে।
Related Articles
একের পর এক ট্রেন ঢুকছে ডানকুনিতে,পরিযায়ীদের প্রতি ফুটে উঠলো চরম অব্যাবস্থার ছবি।
চিরঞ্জিত ঘোষ ,২৯ মে:- নুন্যতম স্বাস্থ্য পরিক্ষা হলো না শ্রমিকদের,ট্রেন থেকে নেমে নেই কোনো পরিবহনের ব্যবস্থা, সামান্য জল পর্যন্ত পাচ্ছে না কেই।এমনই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ছবি দেখা গেলো ডানকুনিতে।মহারাষ্ট্র, যোধপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গত কাল থেকে ডানকুনিতে ঢুকছে শুরু করেছে ট্রেন।এই ডানকুনি থেকেই বিড়ভুম, বাঁকুড়া সহ বিভিন্ন গন্তব্য স্থানে […]
করোনা পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে করোনার পরীক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।
কলকাতা, ২৪ নভেম্বর:- চলতি উৎসবের মরসুমে দেশের করোনা পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যকে পরামর্শ দিয়েছে। যেখানে গোটা বিশ্বে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যকে সতর্ক করা হয়েছে।রাজ্যের স্বাস্থ্য দফতরের বক্তব্য, আগেই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা র নমুনা পরীক্ষা বাড়াতে জেলা […]
আমন্ত্রণ করে দুস্থদের মধ্যাহ্নভোজন ও বস্ত্র তুলে দিলেন হবু দম্পতি।
কোচবিহার,১ মার্চ:- রীতিমত কার্ড ছাপিয়ে আমন্ত্রণ করে দুস্থ ব্যক্তিদের দান গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হল মোদক পরিবারের পক্ষ থেকে। পরিবারের ছেলের বিয়ে উপলক্ষে দুস্থদের মধ্যহ্নভোজ ও বস্ত্রদানের এই কর্মসূচী হয় মাথাভাঙ্গার বাইশগুড়ি এলাকায়। রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়বেন এবং নতুন জীবন শুরু করবেন মাথাভাঙার বিবেক ও মধুশ্রী। তার আগে রবিবার দুপুর বেলায় বিবেকের পরিবার […]









