কলকাতা , ২৯ জুলাই:- ১৫ ই আগস্ট পর্যন্ত জারি বিধিনিষেধে বাড়তি ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে চলা করনা বিধি নিষেধ এর ক্ষেত্রে রাজ্য সরকার সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে বলে সন্ধ্যায় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related Articles
পুজোয় মন্ডপগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্টল বসানোর উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা।
হাওড়া, ৫ জুন:- আসন্ন পুজোয় হাওড়া পুর এলাকার প্রত্যেক বড়ো পুজোমন্ডপে এসএইচজি গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্টলের ব্যবস্থা করতে উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা। সোমবারই নগর জীবিকা মিশনের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে পুরসভা প্রাথমিক বৈঠক সেরেছে। হাওড়া পুরনিগমে নগর জীবিকা মিশন অর্থাৎ ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশন (এনইউএলএম) এর প্রতিনিধিদের সঙ্গে পুর আধিকারিকদের বৈঠকে সিদ্ধান্ত […]
তাজপুরে সমুদ্রবন্দর তৈরির টেন্ডার ডাকলো শিল্পন্নয়ন নিগম।
কলকাতা, ১৯ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্রবন্দর তৈরি করার জন্য টেন্ডার ডাকলো পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। সোমবার সংবাদপত্রে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ম। বিজ্ঞপ্তিতে পরিবেশবান্ধব এই গভীর সমুদ্র বন্দর তৈরি করতে আগ্রহীদের ২০ ডিসেম্বরের মধ্যে রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন কাম রিকোয়েস্ট ফর পর্টিসিপেশন পত্র জমা দিতে বলা হয়েছে। শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা আশা করছেন এই গভীর […]
আমতার ঘটনার তদন্তে সিটের সদস্যরা।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- আমতার ঘটনায় সোমবারই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির নির্দেশ দিয়েছিলেন। এরপর সাংবাদিক সম্মেলনে তা জানান রাজ্য পুলিশের ডিজি। সোমবার রাতেই সিটের সদস্যরা পৌঁছে যান হাওড়ার আমতা থানায়। ঘটনার দিনে থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করা হয়। তাঁরা কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গেও। আজও তাঁরা ঘটনাস্থলে যান। তদন্তে […]











