কলকাতা, ২৯ জুলাই:- গ্রীষ্ম ও বর্ষাকালে পেঁয়াজের যোগান বাড়াতে রাজ্য সরকার খারিফ মরশুমে রাজ্যের মোট ৯ জেলার ১৮০০ একর জমিতে পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নিয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে পেঁয়াজ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যান পালন দপ্তর সূত্রে খবর। রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বর্তমানে ১৩ লক্ষ টন পেঁয়াজ প্রয়োজন হয়। ২০১৯-২০ আর্থিক বছরে এ রাজ্যে ৬.৭০ লক্ষ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তবে খারিফ মরশুমেম এরাজ্যে পেঁয়াজ চাষের চল না থাকায় তার যোগানের জন্য ভিন রাজ্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হতো। পরীক্ষামূলকভাবে বাঁকুড়া তালডাংরায় খরিপ মরশুমে বিশেষ প্রজাতির পিয়াজ চাষ করে সাফল্য মেলায় এবার বিভিন্ন জেলায় এই মরশুমে চাষ শুরু করা হচ্ছে। যেখান থেকে প্রায় ৪৫ হাজার মেট্রিকটন ফসল লাভের আশা করা হচ্ছে। এর মাধ্যমে পেঁয়াজের যোগানে রাজ্য অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে বলে রাজ্যের উদ্যানপালন দপ্তর আশা করছে।
Related Articles
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ৫ বিধানসভাকে স্পর্শকাতর চিহ্নিত কমিশনের।
কলকাতা, ১৭ মার্চ:- কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের পাঁচ বিধানসভা কে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।উত্তর কলকাতার চৌরঙ্গী, এন্টালি, জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরকে ইতিমধ্যে জানানো হয়েছে, নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে জারি হবে ১৪৪ ধারা। আইন-শৃঙ্খলা নিয়ে পরবর্তীকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবহিত করা হবে। […]
কাজ থেকে বাড়ি ফেরার পথে ডোমজুড়ে যুবক খুন।
হাওড়া, ১৪ আগস্ট:- এবার যুবককে কুপিয়ে খুনের ঘটনা হাওড়ার ডোমজুড়ে। কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই যুবককে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পুলিশ উদ্ধার করে। মঙ্গলবার রাতে ডোমজুড়ের নিউ কোরলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। মৃতের নাম কুলান্দার নাথ। ১৬ নম্বর […]
মনোনয়ন জমা দিলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন।
হুগলি , ১৮ মার্চ:- ওঁরা নিজেদের মধ্যেই লড়াই করছে, অবস্থান করছে। এখনও প্রার্থীর ঠিক নেই। তবে গনতান্ত্রিক ভাবে ভোটে দাঁড়িয়েছে লড়তে, লড়ুক। হারবে ওরাও জানে। বিজেপি প্রসঙ্গে এমনই অভিমত প্রকাশ করলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। এদিন সুবিশাল মিছিল সহকারে ইন্দ্রনীলবাবু চন্দননগরের মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন। তিনি জেতার ব্যাপার একশো শতাংশ আশাবাদি। Post […]










