কলকাতা, ২৯ জুলাই:- কেন্দ্রীয় সরকার চলতি ২০২১-২২ অর্থবর্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নতুন শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন পানীয় জল ও নিকাশি দপ্তর প্রতিবছর স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এই কাজ করে থাকে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। রাজ্যগুলি প্রতিবছর এই প্রকল্প রূপায়ণের যে বার্ষিক পরিকল্পনা কেন্দ্রের কাছে পেশ করে, সেই অনুযায়ী এবছর সারাদেশে ৫১ লক্ষ ৫ হাজার বাড়িতে শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৭৮ লক্ষ বাড়িতে শৌচালয় নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত ৩ বছরে এই প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকা অনুদান এবং দেড় হাজার কোটি টাকা ইনসেনটিভ দিয়েছে বলে জলশক্তি মন্ত্রক সূত্রে আরও জানা গেছে।
Related Articles
মুর্হুমুর্হু কপ্টারের শব্দ, ইউক্রেন থেকে বাড়ি ফিরেও আতঙ্কিত অনীক!
সুদীপ দাস, ৪ মার্চ:- গত ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। কালে দিনে তা যুদ্ধের আকার ধারন করে। দেশ দখলের উদ্দেশ্যে রাশিয়া ইউক্রেন সহ পার্শ্ববর্ত্তী এলাকায় আঘাত হানতে শুরু করে। রুশ সেনার অবিরাম বোমা বর্ষনে ইউক্রেনের আকাশ বারুদের গন্ধে ভরে ওঠে। হঠাৎ এই যুদ্ধ পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র […]
কোভিড চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হলো।
কলকাতা, ৭ ডিসেম্বর:- কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হয়েছে বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আজ বলেন, এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে হলো ২১৫। নতুন ১০০ টি শয্যার মধ্যে ৫০ টি শয্যা এইচ ডি ইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীন থাকবে। যার […]
সুশান্তকে ফেসবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী।
হুগলি , ১৮ জুন:- সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বলিউডের এই অভিনেতার মৃত্যু মেনে নিতে পারনি কেউ। শোকাহত তাঁর ফ্যানেরাও। কারণ এই সবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন! অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি […]







