হাওড়া , ২৯ জুলাই:- প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়। আজ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের সামনে বেশ কিছু মানুষ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অ্যাসোসিয়েশনের তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ, অভিজিৎ মন্ডল, মানস মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্নেহাশিস দাস।
Related Articles
সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- কলার বোন ভেঙে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পেশায় এক শ্রমিক। শারীরিকভাবে তিনি মুক ও বধির। কিন্তু অস্ত্রপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তাঁর শরীরের একাধিক অঙ্গে সমস্যা তৈরি হয়েছে।ভেন্টিলেশনে চলে যাওয়া ওই রোগীকে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সন্ন্যাসী দাস নামের হাওড়ার কলাবাগান লেনের বাসিন্দা ওই ব্যক্তি কারখানায় […]
শিলাবৃষ্টিতে ফাটল উইন্ড শিল্ডে, মাঝ আকাশ থেকে ফিরল অরূপের বিমান।
কলকাতা,৩ মার্চ:- মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে কলকাতা থেকে বাগডোগরা গামী একটি বিমানের উইন্ডশীল্ড ভেঙে যায় ।কিন্তু বিমান চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটির ১৭১ জন যাত্রী। রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস যাত্রীহিসেবে ছিলেন বিমানটিতে। জানা গেছে এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পথে একটি বেসরকারি বিমান যাত্রা শুরু করে। […]
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাজভবনের সামনে মৃত ঋষভ মন্ডলের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা সরকারের।
কলকাতা , ১২ মে:- রাজভবনের সামনে গতকাল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঋষভ মন্ডলের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন বলেও তিনি আজ মন্তব্য করেন। […]







