হাওড়া , ২৪ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে শনিবার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ওই মিছিল হয়। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অরুণ রায়চৌধুরীর নেতৃত্বে এদিন এক বর্ণাঢ্য মিছিল হয় ৩৪ নং ওয়ার্ডে। মিছিল শেষ হয় ধর্মতলা লেনে। মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেন। যেভাবে পেট্রোজাত পণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা । অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে এই দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব।
Related Articles
নাকায় ধরা পড়ল গাঁজা, ধৃত বলাগড়ের যুবক।
হুগলি, ১৪ জানুয়ারি:- গাঁজা পাচারের অভিযোগ, বাইক নিয়ে যাওয়ার সময় ঈশ্বরগুপ্ত সেতুর কাছে এক যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ হালদার (২৫)। বাড়ি বলাগড়ের খামারগাছিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বলাগড় থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে কল্যানীর দিকে যাচ্ছিল। গতকাল গভীর রাতে মগড়া থানার পুলিশ নাকা চেকিং করার সময় আটকায় যুবককে। […]
রিষড়া সেবাসদন হসপিটাল খোলার দাবীতে বিজেপির ধর্ণা ,কটাক্ষ তৃণমূল ও বাম – কংগ্রেসের।
হুগলি , ৩ ডিসেম্বর:- হুগলি জেলার রিষড়া পুরসভার অন্তর্গত সেবাসদন হাসপাতাল আগের অবস্থায় ফেরানোর দাবিতে বন্ধ হাসপাতালের গেটে ধর্ণায় বসলো বিজেপি। বৃহস্পতিবার বিজেপির ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, কবির শঙ্কর বোস, শ্যামল বোস সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন বিজেপির ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন শমীক ভট্টাচার্য। এদিন তিনি […]
শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা। Post Views: 320







