হাওড়া, ২২ জুলাই:- পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে যায়। আর তাতেই উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জোগাড়ের কাজ করতেন। মৃতের নাম আনোয়ার মির্জা। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বাড়ি বিহারে। এদিন বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে তিনি একটি বাড়িতে আগাছা পরিষ্কার করছিলেন। তখনই কোনওভাবে দুর্ঘটনাটি ঘটে। ইট ভেঙে তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোক জানতে পেরে পুলিশে খবর দেন। ব্যাঁটরা থানার পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা সেখানে আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
Related Articles
চন্দননগরে বিজেপি – তৃণমূল সংঘর্ষ , প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-বহিরাগত ছ জন ব্যক্তিকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল চন্দননগরে। বিজেপি প্রার্থী দিপাঞ্জন গুহর অভিযোগ তার কিছু বন্ধু বাইরে থেকে এসেছে ভোটের ক্যাম্পেনিং দেখতে। সেই সময় ছবিঘরের কাছে গাড়ি আটকে বহিরাগতদের বাইরে বের করে এনে খুব মারতে থাকে।বেশি আঘাত লেগেছে দিনেশ সিং ও বিকাশ অধিকারিকে।এই […]
উপকূলবর্তী দুই জেলাকে ঘূর্ণিঝড় ও ভাঙ্গনের সমস্যা থেকে মুক্তি দিতে চায় রাজ্য।
কলকাতা, ৩ এপ্রিল:- রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর কে ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের সমস্যা থেকে মুক্তি দিতে ডাচ প্রযুক্তির ব্যবহার আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। সুন্দরবন দীঘার মত উপকূলবর্তী এলাকা রক্ষা করতে কল্যাণীর রিভার রিসার্চ ইনস্টিটিউট ও রাজ্য সেচ দফতর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কাজ শুরু করেছে। গত […]
ভ্যাকসিন নিয়ে উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ১৪ জুলাই:- ভ্যাকসিনের টোকেন নিয়ে ফের উত্তেজনা হাওড়ায়। বুধবার মধ্য হাওড়ায় পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টোকেন না থাকায় অনেকে ভ্যাকসিন না পেয়েই ফিরে যান। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। টোকেন কিভাবে কোন উপায়ে কারও কারও হাতে পৌঁছে যাচ্ছে এই নিয়ে সরব হন অনেকে। এ ব্যাপারে রঞ্জিতা সাউ বলেন, […]







