কলকাতা, ২২ জুলাই:- ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে গাঁটছড়া বেঁধে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ দুজন করে শিক্ষক-শিক্ষিকাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম দফায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ জেলায় এই প্রশিক্ষণ পর্ব চলবে। পরবর্তী ধাপে অন্যান্য জেলাকে এর আওতায় আনা হবে। অতিমারীর জন্য দীর্ঘ প্রায় ১৬ মাস স্কুলে পঠন পাঠন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের মনে তার যে প্রভাব পড়ছে সেটা কাটাতেই এই ব্যবস্থা বলে সূত্রের খবর।
Related Articles
তৃণমূল করার অপরাধে বিজেপি কর্মীদের হাতে নিগৃহত হয়ে হসপিটালে ভর্তি প্রাক্তন উপপ্রধান।
হুগলি , ১৬ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির চাঁপদানি বিধানসভার পিয়ারাপুর এলাকায়। অভিযোগ তৃণমূল করার অপরাধে প্রাক্তন উপপ্রধান দীপেন মন্ডল কে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব ।তৃণমূল থেকে বিজেপিতে না আসার কারণে এই ঘটনা বলে জানায় তৃণমূল নেতৃত্বে। আহত দীপেন মন্ডল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর […]
অভয়া ক্লিনিক, হাওড়ায় বিনামূল্যে রোগীদের পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবার সদর হাসপাতালের বহিঃ বিভাগের সামনে ‘অভয়া ক্লিনিক’ এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রোগীদের পরিষেবা দিলেন। ওই ক্লিনিকের মাধ্যমে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। এই ক্লিনিকে হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নিজেরাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। Post […]
চালু হলো এন্টি র্যাগিং হেল্পলাইন।
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্যে চালু হল অ্যান্টি র্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন সারা রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। […]










