হাওড়া , ১৭ জুলাই:- সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় লরির নিখোঁজ ড্রাইভারকে শিবপুরের শালিমার থেকে গ্রেফতার করা হলো। ধৃত ড্রাইভারের নাম মক্কা পাসোয়ান (২৮)। জগাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গাড়ির ড্রাইভার ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। সেখানে কিছু উদ্ধার না হলেও পরে শিবপুর থেকে ড্রাইভার গ্রেফতার হন।
Related Articles
স্বাস্থসাথী কার্ডে বিনামূল্যে অপারেশন করিয়ে কোন্নগরের বিজেপি কর্মী বলছে আগামী দিনে দিদিকে চাই।
হুগলি , ৪ মার্চ:- স্বাস্থসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করিয়ে কোন্নগরের বিজেপি কর্মী এখন বলছে আগামী দিনে বাংলায় দিদিকে চাই।কোন্নগরের কালিতলা কলোনী এলাকার বাসিন্দা সন্দীপ সিং পেশায় মোবাইলের ব্যাবসায়ী।দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় বাড়িতেই পরে ছিল সন্দীপ রায়। অসুস্থ অবস্থায় পাশে দাঁড়ায় নি কেউ। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠা হচ্ছিলনা সন্দীপ সিংয়ের। […]
অফিস খুললেও রাস্তায় নেই গণপরিবহন , চাকরি নিয়ে সংকটে বেসরকারি কর্মীরা।
কলকাতা, ১৬ জুন:- রাস্তায় চলছে না সরকারি-বেসরকারি কোনরকম বাস। স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি নেই। সব কর্মীকে গাড়ি করে অফিসে নিয়ে আসা বা বাড়ি পৌঁছে দেওয়াচর সঙ্গতি নেই বেসিরভাগ অফিসের। এমত অবস্থায় সরকারি নির্দেশ মতো ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস চালু করার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। গণ পরিবহণ ছাড়া সাধারণ চাকুরেদের অফিস পৌঁছানো কি […]
আজ ফাইনালে নোভাক বনাম রাফা মহাযুদ্ধের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক , ১১ অক্টোবর:- আজ রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের বিরুদ্ধে মুখোমুখি রাফায়েল নাদাল। আর এক ধাপ পেরোলেই স্পেনীয় চ্যাম্পিয়নের সামনে দু’টো রেকর্ড—১৩ নম্বর ফরাসি ওপেন খেতাব এবং রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের নজির ছুঁয়ে ফেলার সুযোগ। দু’জনের মুখোমুখি লড়াইয়ে জ়োকোভিচ জিতেছেন ২৯, নাদাল ২৬। জ়োকোভিচের সামনেও ফাইনালে ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম এবং গত […]








