হুগলি, ১০ জুলাই:- জনতার দুয়ারে পুলিশ। আমজনতার সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পরিচালনায় কামারকুণ্ডুতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কোলকাতা শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা দেওয়া হবে। আজ এই শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত দুই পুলিশ সুপার সহ অনান্য পুলিশ আধিকারিকরা। দুদিনের এই শিবিরে সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুলিশ কর্মীদের চোখ পরীক্ষা করা হবে। পুলিশ সুপার বলেন, আগামীদিনে আরামবাগ সহ বিভিন্ন থানা এলাকায় এই ধরনের কর্মসূচী গ্রহন করা হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিবিরে আসা এক রোগী। তিনি জানিয়েছে, পুলিশ যে সমাজের বন্ধু, তা পুনরায় এদিনের শিবির থেকে পরিচয় পাওয়া গেল।
Related Articles
হাওড়ায় রিলায়েন্স মল অবরোধ বিক্ষোভ কর্মসূচি বামেদের।
হাওড়া , ১ জানুয়ারি:- শুক্রবার পয়লা জানুয়ারির সকালে রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয় সিটু, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম সংগঠন।মোদি সরকারের শ্রেণীশোষণ এবং শ্রেণীশাসনের বিরুদ্ধে বামপন্থী গনসংগঠনগুলি এদিন হাওড়াতেও রিলায়েন্স মল অবরোধ কর্মসূচি নেয়। কদমতলা ১০০ ফুট রাস্তায় রিলায়েন্স ফ্রেস মল এর সামনে সকাল থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। বাম সংগঠনগুলির কর্মী সমর্থকেরা মলের গেটের […]
বর্ষা শুরুতেই জলমগ্ন এলাকা, প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধে স্থানীয়রা।
হুগলি, ১৯ জুন:- বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার চকবাজার ১ নম্বর সোনাটুলী এলাকা। প্রতিবাদে সকাল থেকে চুঁচুড়া-ত্রিবেণী রুটের চকবাজার মোড়ের কাছে পথ অবরোধ স্থানীয়দের। প্রায় ঘন্টা তিনেক ধরে চলছে অবরোধ। স্থানীয়দের দাবি নমামি গঙ্গের কাজের সময় নিকাশি খালের লক গেট আটকে বিপত্তি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। ওই রুটে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি অবিলম্বে ওই লোক গেট ভাঙতে […]
যারা প্রতিদিন আইন ভাঙেন সেই গাড়ি চালকদেরই ট্রাফিক রক্ষায় পথে নামিয়ে সচেতনতার পাঠ দিল কোনা ট্রাফিক পুলিশ।
হাওড়া,৭ ডিসেম্বর:- পথ দুর্ঘটনা রুখতে এবার বিভিন্ন গাড়ির চালকদের পথে নামাল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। শনিবার কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে সকালে অফিস টাইমে সাঁতরাগাছি স্টেশনের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ করতে নামানো হয় বেসরকারি বাস, মিনিবাস, লরি, ওলা ও উবের চালকদের। পুলিশের দাবি যাদের বিরুদ্ধে সর্বাধিক ট্রাফিক আইন ভাঙার অভিযোগ থাকে তাদেরকেই প্রথমে সচেতন […]







