হাওড়া, ৭ জুলাই:- হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় টোটো চালক বলে জানা গেছে। বিহারের বাসিন্দা মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময়ে উমেশ ও আরো তিন যুবক একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। সেখানে হঠাৎই একটি ব্যাপক বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই উমেশ যাদবের মৃত্যু হয়। উমেশ হাওড়ার ডুমুরজলায় থাকতেন। পরিবার থাকেন বিহারের বাড়িতে। চ্যাটার্জিহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উমেশের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
Related Articles
বর্ষার আগেই রাজ্যে বাড়ছে মশাবাহিত রোগের সংক্রমণ।
কলকাতা, ৬ মে:- বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে বাড়ছে মশাবাহিত দুই রোগ ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সংক্রমণ। গত বছর গোটা দেশের নিরিখে এরাজ্যই ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্তর সংখ্যার নিরিখে শীর্ষে ছিল। যদিও এবার আগেভাগেই প্রশাসনকে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় পথে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সর্বত্র পুরসভা, পঞ্চায়েতের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার পাশাপশি […]
হ্যাপি বার্থডে নয়। এবার নো এনআরসি, নো সিএএ লেখা কেক কেটে জন্মদিন পালিত হল হাওড়ার বালিতে।
হাওড়া,৭ ফেব্রুয়ারি:- এনআরসি এবং ক্যা-র বিরুদ্ধে প্রতিবাদ এবার উঠে এল জন্মদিনের কেকেও। হ্যাপি বার্থডে’র পরিবর্তে কেকের উপর লেখা নো এনআরসি, নো সিএএ। এমন জন্মদিন হল হাওড়ার বালিতে। নো এনআরসি, নো সিএএ। প্রতিবাদ এবার উঠে এল কেকের মধ্যে। জন্মদিনের কেকেও সেই একই প্রতিবাদের ভাষা ফুটে উঠল। জন্মদিনের অনুষ্ঠানে এনআরসি, সিএএ-র প্রতিবাদে কেক কাটলেন বন্ধুরা। এদের […]
লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হাওড়ায়।
হাওড়া,২ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হল শহরে। আজ সন্ধ্যে থেকে হাওড়ার বালিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের থানায় আটক করা হচ্ছে। লকডাউন মেনে চলার জন্য পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে। Post Views: 445







