হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাড়ির লোকজন দের নিরাপদ স্থানে নিয়ে যায়। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
Related Articles
জলের সমস্যা না মিটলে ভোট বয়কট, হুমকি গ্রামবাসীদের।
হাওড়া, ৩০ জুন:- জলের সমস্যা না মিটলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের শিবতলায় শতাধিক মানুষের বসবাস। এই পাড়ায় বসবাসকারী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই জলের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ। পঞ্চায়েত থেকে বার বার আশ্বাস দিলেও এই এলাকায় জলের সমস্যা এখনো মেটেনি। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসীরা ভোট বয়কট […]
রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার।
কলকাতা , ১২ ফেব্রুয়ারি:- রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার। আগে ডিলারদের নতুন লাইসেন্স নিতে গেলে ন্যূনতম ব্যাংক ব্যালান্স ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে দুলক্ষ টাকা করা হয়েছে। ব্যাংক ব্যালেন্স দু লক্ষ টাকা থাকলেই নেওয়া যাবে নতুন রেশন ডিলারশিপ লাইসেন্স। এই বিষয়ে নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। লাইসেন্স রিনিউ ক্ষেত্রে ৩০০০ টাকা […]
কলকাতা মেডিকেল কলেজকে উৎকর্ষ কেন্দ্র বলে ঘোষণা করলো রাজ্য সরকার।
কলকাতা, ২৪ অক্টোবর:- কলকাতার এস এস কে এম হাসপাতাল তথা মেডিক্যাল কলেজকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে ঘোষণা করল রাজ্য সরকার। সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একমাত্র হাসপাতাল হিসাবে এসএসকেএম হাসপাতালকেই এমন বিশেষ মর্যাদা দেওয়া হল বলে জানা গেছে।এই স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার কোনোও বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ ও পরিকাঠামো নির্মাণে অনেক বাড়তি […]








