হাওড়া, ২ জুলাই:- হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী (৩৪)। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কি কারণে আত্মহত্যা তা তদন্ত করছে রেল পুলিশ।
Related Articles
চলতি সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার।
কলকাতা, ২৭ জানুয়ারি:- চলতি সপ্তাহ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত স্বাথ্যপরীক্ষার জন্যই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। যার ফলে আরও একবার সমস্যার সম্মুখীন হতে হবে পথ চলতি সাধারণ মানুষদের। এই ৫ দিন এই ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি […]
এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আইএসএলে স্কট নেভিল
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- ইস্টবেঙ্গলের জার্সি পরে এ বার আইএসএলে খেলবেন এ লিগে খেলা ডিফেন্ডার স্কট নেভিল। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল সরকারি ভাবে জানিয়ে দেয়, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে লোনে নেওয়া হয়েছে।ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে কোচ রবি ফাওলার ব্রিসবেন রোরকে কোচিং করিয়েছেন। সেখানেই ফাওলারের কোচিংয়ে খেলেছেন নেভিল। ২০১৯-২০ মরসুমে নেভিল ব্রিসবেন রোরের হয়ে প্রায় সবক’টি ম্যাচেই খেলেছেন। […]
এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দফতর।
হাওড়া, ৩ আগস্ট:- হাওড়া স্টেশনে আরপিএফের হাতে আটক এক যাত্রী। উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে সেই সময় এক যাত্রী প্লাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ […]










