কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছে।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হচ্ছেন। এদিকে করোনা অতিমারীর কারণে পারস্পরিক দূরত্ব বিধি বজায় রেখে অধিবেশন কক্ষের আসন বিন্যাস বদল করা হয়েছে। তাই গভর্নর্সগ্যালারি দর্শকদের জন্য বরাদ্দ দোতলার গ্যালারি, সাংবাদিকদের জন্য নির্ধারিত থাকা স্থানেও বিধায়কদের বসার ব্যাবস্থা করা হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করে তৃনমূল কংগ্রেস পরিষদীয় দল হুইপ জারি করেছে।
Related Articles
নিয়ম মেনে পুজো দেখতে হাওড়ায় পুলিশের পদস্থ আধিকারিকরা।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন হাওড়ার পুলিশ কমিশনার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়া সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেল তাঁরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এদিন ব্যাঁটরা, হাওড়া, চ্যাটার্জিহাট, দাসনগর, জগাছা, শিবপুর সহ কয়েকটি থানা এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করা হয়। […]
শোরুমে ঢুকে মোবাইল নিয়ে চম্পট এক বন্ধুর। আরেক বন্ধুকে আটক করলো পুলিশ।
হাওড়া, ১ জুন:- মোবাইলের শোরুমে ঢুকে ফোন কেনার অছিলায় দুই বন্ধুর মধ্যে একজন দামি মোবাইল সেট চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। আরেক বন্ধু অবশ্য দোকানদারের হাতেহাতে ধরা পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে। পুলিশ সূত্রের খবর, দুই কিশোর মিলে স্কুটারে চেপে রোডের উপর একটি মোবাইল শোরুমে আসে। দুজনের মধ্যে একজন বন্ধু […]
রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা, ১৪ জুলাই:- কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর ৷ Post Views: 324










