হাওড়া, ১ জুলাই:- অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় মিলেছে। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে সকাল থেকে হাওড়াতেও চরম ভোগান্তির শিকার হন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে জ্বালানির দাম বৃদ্ধির জেরে লকডাউন শিথিল হলেও আজ সেই সংখ্যায় বাস রাস্তায় নামতে দেখা যায়নি। ফলে কাজে বের হওয়া মানুষদের এদিন বাস পেতে নাজেহাল হতে হল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি বাস চালানোর কথা বলা হলেও, বেসরকারি বাস মিনিবাস পথে কম নামায় এদিন সরকারি বাসগুলোতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা গেল। প্রচুর যাত্রী এদিন ফেরি পারাপার করেই অফিসের উদ্দেশ্যে রওনা হন।
Related Articles
স্বার্থ মিটতেই ঠাঁই রাস্তায় , মানকুন্ডুর জুলি পৌঁছল ব্যান্ডেলে !
সুদীপ দাস , ৩০ জুলাই:- ছিলো গত ২৭ তারিখ। সেদিন দুপুর থেকে হঠাতই পাড়ার নেড়িদের খপ্পরে পরে “জুলি”। জুলি হলো “গোল্ডেন রিট্রিভার”। অসুস্থ জুলিকে টেনে হিচরে নেড়িরা নিজেদের শিকার বানানোর প্রচেষ্টা চালাতে থাকে। যা দেখে হুগলীর মানকুন্ডু পালপাড়ার বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। “গোল্ডেন রিট্রিভারে”র মত উন্নত জাতের সারমেয় তো ঘড়ে থাকার কথা। কিন্তু রাস্তায় এলো কি […]
জগদ্দলের নেতাজী নগর কলোনীতে বিজেপি কার্যালয়ে ভাঙচুর , অভিযুক্ত তৃণমূল।
ব্যারাকপুর, ১৯ জানুয়ারি:- জগদ্দল থানার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজী নগর কলোনিতে বিজেপির একটি দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। অভিযোগ,সোমবার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এমনকি কার্যালয়ের অফিসে থাকা টিভি,চেয়ার,টেবিলও ভাঙচুর করেছে […]
লকডাউনে আটকে পড়া দিনমজুরদের ঘরে ফেরালো মান্নান।
তরুণ মুখোপাধ্যায়,২৬ মার্চ:- বৈদ্যবাটি এবং আরামবাগে আটকে পড়া মুর্শিদাবাদের নির্মাণ কর্মীরা ঘরে ফিরে যাচ্ছেন। বিধায়ক এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর। আব্দুল মান্নান জানান এই সমস্ত রাজমিস্ত্রিরা এখানে কাজ করতে এসে লকডাউন এ আটকে পড়েছেন এবং খুব অসহায় অবস্থার মধ্যে ছিলেন। তাদের বাড়ি যাবার কোন রকম সুযোগ হচ্ছিল […]






