হাওড়া, ১ জুলাই:- অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় মিলেছে। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে সকাল থেকে হাওড়াতেও চরম ভোগান্তির শিকার হন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে জ্বালানির দাম বৃদ্ধির জেরে লকডাউন শিথিল হলেও আজ সেই সংখ্যায় বাস রাস্তায় নামতে দেখা যায়নি। ফলে কাজে বের হওয়া মানুষদের এদিন বাস পেতে নাজেহাল হতে হল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি বাস চালানোর কথা বলা হলেও, বেসরকারি বাস মিনিবাস পথে কম নামায় এদিন সরকারি বাসগুলোতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা গেল। প্রচুর যাত্রী এদিন ফেরি পারাপার করেই অফিসের উদ্দেশ্যে রওনা হন।
Related Articles
কল্পতরু ক্লাবের থিম জুড়েই এবার করোনা সতর্কতা।
হাওড়া , ১৮ অক্টোবর:- হাওড়ার সাঁত্রাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পুজোর থিম জুড়েই এবার করোনা সতর্কতা। মন্ডপে আসা দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে থিমের মাধ্যমে। থিমের হাত ধরে ফুটিয়ে তোলা হয়েছে করোনা সচেতনতার বার্তা। মন্ডপ ভাবনা যাঁর সেই থিম শিল্পী সৌভিক কালীর কথায়, গোটা বিশ্ব এই মুহূর্তে আক্রান্ত হয়েছে মারণ ভাইরাস কোভিড-১৯শে।বিশ্বজুড়ে চলছে […]
অনুদান বা ভিক্ষা নয় , মুক্তমঞ্চ খোলার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিল্পীরা।
সুদীপ দাস , ৯ অক্টোবর:- দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। করোনা আবহে অনেক কিছুতে ছাড় মিললেও খোলা মঞ্চের অনুষ্ঠানের ছাড় মেলেনি। তাই রুটিরুজির টান পরেছে সংঙ্গীত শিল্পীদের। সেকথা মাথায় রেখেই আজ চুঁচুড়ায় সংঙ্গীত প্রদর্শমের মাধ্যমে বিক্ষোভে সামিল হলো শিল্পীরা। এদিন চুঁচুড়া লঞ্চ ঘাটে জমায়েত হয় তাঁরা। সেখান থেকে মিছিল করে তাঁরা ডিএম […]
স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ছিল ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। এদিনই স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালিত হয় বেলুড় মঠে। বেলুড় মঠের প্রথম দিকের সন্ন্যাসী শ্রীশ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য ভক্ত স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথিও ছিল এদিন। এই উপলক্ষে বেলুড় মঠে অন্যান্য মহারাজদের জন্মতিথিতে যেমন পূজা হয় সকাল থেকে তেমনই পুজো হয়। একই সাথে সাধারণ ভক্তদের জন্য খিচুড়ি ভোগেরও […]







