কলকাতা, ৩০ জুন:- বিধানসভা নির্বাচন পর্বে আদর্শ আচরণ বিধি জারি থাকার ফলে কয়েক মাস বন্ধ থাকার পর রাজ্যের সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল বিলি পুনরায় শুরু হচ্ছে।নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে ইতিমধ্যে এক কোটি সাইকেল বিলি করা হয়েছে। ভোটের জন্য কিছুদিন ওই কাজ বন্ধ ছিল। আবার ১২ লক্ষ পড়ুয়াকে নভেম্বরের মধ্যেই সাইকেল বিলি করা হবে। ২০২০ সালে নবম শ্রেণীর ৩ লক্ষ ও ২০২১ সালের নবম শ্রেণীর ৯ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হবে। অন্যদিকে তরুণের স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৮ লক্ষ ৭৬ হাজার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,একাদশ শ্রেণিতে এখন যারা পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে৷
Related Articles
আমফানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা হুগলিতে।
শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের […]
সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন।
হুগলি , ৩০ মার্চ:- চাঁপদানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এই কেন্দ্রের মানুষের মাঝে। প্রচার কালে এবারের নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করার আবেদন জানান। এদিন তিনি তার প্রচার সারলেন বৈদ্যবাটির বিভিন্ন এলাকায়। নিমাইতীর্থ ঘাট, চতুষ্পাঠী লেন, নার্সারি লেন, বৈদ্যবাটি সরকারি আবাসন প্রভৃতি জায়গায় […]
একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার সাতশো জনের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১৫ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার সাতশো জনের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে রাজ্যে তিন হাজার ৭২০ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত তিন লাখ ৯ হাজার ৪১৭ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭১ হাজার ৫৬৩ জন সুস্থ […]








