হুগলি, ২৫ জুন:- ১৯৭৫ সালের আজকের দিনে দেশব্যাপী জরুরি অবস্থা জারি হয়েছিলো। এই দিনটিকে স্মরন করে প্রত্যেক বছর অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসুচি পালন করে ভারতীয় জনতা পার্টি। চুঁচুড়ার আয়োজিত বিজেপির এই কর্মসুচিতেই উপস্থিত হন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন ঘড়ির মোড়ের পাদদেশে বসে পরে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এখানে মূলত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে তৃণমূলকে কাঠঘড়ায় তোলা হয়। সাংসদ বলেন পশ্চিমবঙ্গে আবারও একটা জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে।
Related Articles
যাতায়াতে সমস্যা , বেহাল বাঁশের সাঁকোতে আগুন বাসিন্দাদের
কোচবিহার , ১৩ জানুয়ারি:- বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কয়েকবার মাপামাপিও হয়েছে। কিন্তু সেতু হয় নি। কাজেই বারো মাস এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। কিন্তু সেই সাঁকোর অবস্থা এতটাই বেহাল যে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। স্কুলের ছোট ছোট শিশুরাও ভাঙা সেতু গলে নীচে পড়ে যায়। এদিন ক্ষুব্ধ বাসিন্দারা এলাকার জনপ্রতিনিধিদের উপরে […]
মেয়াদ বাড়লো মুখ্যসচিবের।
কলকাতা, ৩০ জুন:- মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের আবেদন মত তাঁর চাকরির মেয়াদ ৬ মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবারই। আগেই তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রথম দফায় সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। তবে এদিন শেষ মুহূর্তে তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল অনুমোদন […]
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।
হাওড়া, ৩ নভেম্বর:- আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে সেজে উঠল বেলুড় মঠ। রঙিন আলো দিয়ে মঠ চত্বর সাজানো হয়েছে। রংবাহারি আলপনা আঁকা হয়েছে মূল মন্দিরের কালীপুজো স্থানে। উল্লেখ্য, আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে বেলুড় মঠ অন্যান্য দিনের মতো ভক্তদের জন্য সঠিক সময় খোলা থাকবে। Post Views: 478










