হুগলি, ২৫ জুন:- রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র। শুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। করোনার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির, নাটমন্দির, মাসীর বাড়ি, গঙ্গার ঘাট, ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে। রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়েছে। মাঠ ও রাস্তার উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। এ দিন মন্দিরে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী।
Related Articles
ই-পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দিলে বাড়তি এক শতাংশ ছাড়।
কলকাতা, ২৫ জুন:- রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্র গুলিকে আরও জনপ্রিয় করা তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই উদ্দ্যেশ্যে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দিলে বাড়তি এক শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জেলার প্রশাসনিক […]
বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
মালদা,২ ফেব্রুয়ারি:- বিজেপি, সিপিএম ছেড়ে ৫ পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকার নূর মেনশন ভবনের তৃণমূলের জেলা সভানেত্রী এবং জেলার যুব সভাপতি অম্লান ভাদুড়ীর হাত ধরেই বিরোধী দলের সদস্যরা তৃণমূলে যোগদান করেন। যার ফলে তৃণমূলের জেলায় শক্তি বৃদ্ধি হলো। যদিও সিপিএম ও বিজেপি’র দাবি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান […]
ইডি, সিবিআইয়ের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। কেডি সিং অপরাধ করে থাকলে তার বিচার হবে – দিলীপ ঘোষ।
হাওড়া , ১৩ জানুয়ারি:- “আজকে নয়, সবাই জানে কেডি সিং কে। দশ বছর ধরে এটা চলছে। সিবিআই, ইডি যে মামলা করেছে তার উপরেই তদন্ত চলছে। তিনি যদি কিছু না করে থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উনি যদি কিছু করে থাকেন তাহলে ওনাকে এর জবাব দিতে হবে।” বুধবার হাওড়ায় যোগদান মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে […]







