হাওড়া, ২৫ জুন:- হাওড়ার সাঁতরাগাছিতে বহুতল আবাসনে গুলি। রেলকর্মী এস কে বেহারার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। মোট ২ রাউন্ড গুলি চালানো হয় বলে সূত্রের খবর। ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন স্যানচুয়ারি ভিউ অ্যাপার্টমেন্টে। সাঁতরাগাছি থানার পুলিশ ওই রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত শুরু হয়েছে।
Related Articles
প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ায় জোরজল্পনা রাজনৈতিক মহলে
মালদা , ২৪ ফেব্রুয়ারি:- আচমকাই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো। বুধবার সকাল থেকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার তিন সশস্ত্র নিরাপত্তা রক্ষীকে দেখা যায়নি। যা নিয়ে রীতিমতো জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি দলবদলের ইঙ্গিত পেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অথবা ইংরেজ বাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি ভাঙচুর, তার ওপর হামলার ঘটনায় প্রাক্তন […]
হাওড়ায় আগুন।
হাওড়া,১১ মে:- লকডাউনের মধ্যেই হাওড়ায় শিবপুর থানা এলাকার একটি জিম সেন্টারে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রায় ৪০০ বর্গ ফুট এলাকার ওই জিমের ভিতর থেকে আজ ধোঁয়া বের হতে দেখা যায়। লকডাউনে জিমটি বর্তমানে বন্ধ ছিল। প্রাথমিক তদন্তে নেমে দমকলের অনুমান খুব সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন […]
ভারাটে খুনি,আগ্নেয়াস্ত্র চালাতে পারেনা, তাই কাটারি দিয়ে খুন!
হুগলি, ৩ আগস্ট:- বারসাতের হোটেল থেকে ধরা পরে পুলিশকে প্রশ্ন কি করে খোঁজ পেলেন। ষাট ঘন্টার পর তৃনমূল নেতা খুনে গ্রেফতার তিন অভিযুক্ত। গত বুধবার সন্ধায় কানাইপুর অটো স্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংস ভাবে কুপিয়ে খুন হন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য পিন্টু চক্রবর্তী। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ রীতিমতো হার হিম করার মত। […]









