অঞ্জন চট্টপাধ্যায়,৫ ফেব্রুয়ারি:- ডার্বিতে ফের মুখ পুড়ল মোহনবাগানের। অনূর্ধ্ব ১৮ ডার্বিতে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে মুখ পুড়ল বাগানের ছোটোদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ মিস করে সৱুজমেরুন ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি তারা। তবে ৭০ মিনিটে কাজের কাজটা করে নেয় ইস্টবেঙ্গল। সালাম জনসনের দুরন্ত গোলে ম্যাচে গোলের খাতা খোলে ইস্টবেঙ্গল। এব়পর আর গোল হয়নি। এই জয়ে লিগ টেবিলে অনেক এগিযে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে পিছিয়ে গেল মোহনবাগান। গত কয়েকটা ডার্বিতে হাতাহাতি হয়েছিল সেই কথা মাথায় রেখে এদিন বাগান মাঠে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গল কোচ রঞ্জন চৌধুরি বলেন, দল আমার কথা শুনে খেলেছে তাতে আমি খুশি এই ধারাবাহিকতাটা দল ধরে রাখুক। ৯ বছর পর শতবর্ষের ক্লাবটির ডিফেন্সের দায়িত্ব সামলানো গুরবিন্দর সিংকে ফের একবার দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের জার্সিতে। একইসঙ্গে সৌমিক দেকেও দলে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। মার্তি ক্রিসপি-আসির আক্তাররা ডিফেন্সে ভরসা জোগাতে ব্যর্থ। এই পরিস্থিতি দলের রক্ষণের হাল ধরতে গুরবিন্দারকেই দিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ইতিমধ্যে কলকাতায় পা রেখেছেন গুরবিন্দর। ক্লাব সূত্রে খবর , গুরবিন্দরের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে কর্তাদের। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন গুরবিন্দর। ২০১৮ সালে শেষবার সর্বভারতীয় কোনও প্রতিযোগীতায় প্রতিনিধিত্ব করেছেন গুরবিন্দর।
Related Articles
কানাইপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল দলের সদস্যরাই।
হুগলি , ১৮ ডিসেম্বর:- কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের সদস্যরা। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড মিটিং বয়কট করে পঞ্চায়েত গেটে বিক্ষোভ দেখালো পঞ্চায়েতের ১৪ জন সদস্যরা। এদিন পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ জানান কানাইপুর পঞ্চায়েতে দুর্নীতি চালাচ্ছে প্রধান। এছাড়া কানাইপুরে জমি কিনলে ১২০০০ টাকা কাঠা প্রতি পঞ্চায়েত নিচ্ছে যেটা অনৈতিক। তার […]
দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা।
কলকাতা, ২৭ জুন:- ৫৬ দিনের দীর্ঘ গরমের ছুটি শেষে আজ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল খুলে গেছে। একই সঙ্গে বেশিরভাগ বেসরকারি স্কুলেও আজ থেকেই সশরীরে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র স্কুলে সকাল থেকেই ছিল ব্যস্ততার ছবি ধরা পড়েছে। কোভিড বিধি মেনেই শুরু […]
গ্রামীন মহিলাদের কর্মসংস্থানের লক্ষে খেলা দিবসে তাদের তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিলো সরকার।
কলকাতা , ২৪ জুলাই:- গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আগামী মাসে প্রস্তাবিত খেলা দিবসে তাদের হাতে তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা রিফিউজি হ্যান্ডিক্রাফটস এই কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে সরকার তরফেই এই সংস্থা গড়ার […]







