কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ দফার বিধানসভা নির্বাচনের সময় করোনা সংক্রমনের হার ৩৩ শতাংশে পৌঁছেছিল।এখন তা নেমে তিন শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফলে এখন উপনির্বাচন পর্ব আয়োজন করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতে নির্বাচন পর্ব সংকোচন এবং প্রচার এর সময় কমিয়ে দেয়ার তিনি পরামর্শ দিয়েছেন।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ চুঁচুড়ায়।
হুগলি , ৮ জুন:- পেট্রোল ,ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার খাদিনামোড়ে পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি চেপে ও পালকি নিয়ে প্রতিবাদ মিছিল, উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রশাসক গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন উপ পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ সমস্ত ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পঞ্চায়েতের […]
করোনা চিকিৎসায় সরকারি স্কুলগুলিতে সেফহোম করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ১৮ মে:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা রোগের চিকিৎসায় হাসপাতাল গুলির উপর থেকে চাপ কমাতে রাজ্য সরকার কিছু সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ে সেফহোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে স্কুল গুলিকে সম্পূর্ণ ফাঁকা করে দ্রুত জীবাণুমুক্ত […]
ঘূর্ণিঝড়ের মোকাবেলায় তৎপর হুগলি প্রশাসন,বন্ধ ফেরি সার্ভিস।
হুগলি, ২৫ মে:- বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রেমাল প্রভাব আগামীকাল দুপুরের পর থেকে দেখা যাবে। ঝড়ের যে গতি প্রকৃতি রয়েছে তাতে বঙ্গোপসাগরের উত্তর উত্তর-পূর্ব দিকে এগোতে শুরু করেছে। আগামীকাল দুপুরে হলদিবাড়ির কাছে ল্যান্ডফল হওয়ার কথা।সেই মত প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরন। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় […]







