হুগলি, ২২ জুন:- বর্ষার শুরুতেই একতলা ছেড়ে দোতলায় বসবাস। দূর্গাপুজোর পর আবার দোতলা ছেড়ে একতলায় আসা। বর্ষা মানেই আতঙ্ক ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। বর্ষার শুরু থেকে ফুলপ্যান্ট পড়া বন্ধ ডানকুনি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ স্টেশনপল্লী এলাকার নাগরিকদের। আক্ষেপের সুরে ব্যার্থতার দায় স্বীকার করেছেন ১৫ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। প্রায় ২৫ বছর ধরে এই জল যন্ত্রণা নিয়ে বাস করছে পৌরসভার ৪, ৫, ৯, ১৩, ১৪, ১৫, ১৮, ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা। আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার নাগরিক এই জলযন্রনা নিয়ে বাস করছে। এলাকায় মশা, মাছি, সাপের উপদ্রবের পাশাপাশি বাড়ছে চর্মরোগ। ডানকুনি স্টেশন রোড সহ শহরের অলিগলি রাস্তা জলের তলায়। জল ঢুকেছে বাড়ি ঘরে। জল যন্ত্রনার ছবি ডানকুনি শহর জুড়ে। ডানকুনি পুরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় দুর্ভোগ কাটেনি। ডানকুনি পৌরসভার নিকাশি ব্যবস্থার স্থায়ী এবং সুষ্ঠ সমাধান না হওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
Related Articles
আহত ওবিসি মোর্চার সভাপতিকে দেখতে হসপিটালে সাংসদ।
সুদীপ দাস, ১৮ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতি জয়রাজ পালকে দেখতে বুধবার দুপুরে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। মঙ্গলবার জয়রাজকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বিজেপি সূত্রে খবর, […]
আগামীকাল থেকেই হচ্ছেনা বাস ধর্মঘট।
সুদীপ দাস, ১ ফেব্রুয়ারি:- আগামী ২২তারিখের মধ্যে রাজ্যে বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার সময়সীমা রাজ্যকে বেঁধে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার চুঁচুড়ায় জেলা পরিবহন আধিকারিকের সাথে হুগলী জেলার বাস মালিকদের বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেকথাই জানানো হয় বাস মালিকদের। তাই হুগলী জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের আগামিকাল থেকে বাস পথে না নামোনোর সিদ্ধান্তে আপাতত ইতি টানা […]
রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নর কাছে ভোররাতে আগুন।
হাওড়া, ১১ মার্চ:- হাওড়ার শিবপুর থানা এলাকার মনসাতলায় (দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী ব্রিজের ঠিক নিচে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নর খুব কাছে) শুক্রবার ভোররাতে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠাকুর তৈরির সরঞ্জাম, মজুত থাকা কাঠ ও খড়ে এদিন আগুন […]








