কলকাতা , ১৯ জুন:- সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সরকারের বিভিন্ন পরিষেবা পেতে গেলে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা সবসময় সব তথ্য ঠিক মতো জানতে পারেন না। অনলাইন সম্পর্কে তাঁদের অনেকেরই সম্যক ধারণা নেই। তাই বাংলা সহায়তা কেন্দ্রকে আরও বেশি করে মানুষের কাছে পৌছে দিতে চাইছে প্রশাসন। এই কেন্দ্রে এলে অনলাইনে যে কোনও প্রকল্পের সুবিধা পেতে আবেদন করা যাবে বিনামূল্যে। গত শুক্রবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি এই বিষয়ে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট সহ সরকারের বিভিন্ন নতুন প্রকল্প সম্পর্কে এই কেন্দ্রগুলিকে জানানো হবে। এ বিষয়ে সহায়ক সহায়িকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২০ সালের অক্টোবহর মাস থেকে এখনও পর্যন্ত সারা রাজ্যে ৩ হাজার ৪১৬ টি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই সব কেন্দ্রগুলি থেকে ১১ লক্ষ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত বছর অক্টোবর মাসে গ্রাম বাংলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, গ্রন্থাগার ও ব্লক অফিসে এই কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে সহজে মানুষ এই কেন্দ্রে পৌছতে পারেন।
Related Articles
বিধায়কের প্রতিবাদ।
হাওড়া, ১ অক্টোবর:- উত্তর হাওড়ায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এর প্রতিবাদে নিজেই জমা জলে চেয়ার নিয়ে বসে পড়লেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া পুরনিগমের বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। কোথাও কোথাও মাসের পর মাস জল জমা থাকছে। ৭ নম্বর ওয়ার্ডের সি রোডে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। পচা জল মানুষের বাড়ি […]
গঙ্গাসাগরে উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে।
হাওড়া, ১৩ জানুয়ারি:- আর একদিন পরেই গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তাই হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। এই তীর্থযাত্রীদের সহযোগিতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে গঙ্গাসাগরের পাঁচটি পয়েন্টে এমনকি সাগরের জলে উদ্ধারকাজের জন্যে প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমের এই সেবাকাজের সূচনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। এর পাশাপাশি […]
অবিকল মেসি ! নিউ লুকে প্রাক্তন কোন ফুটবলারের সঙ্গে মিল ? জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- বরাবর দাড়ি রাখায় স্বচ্ছন্দ মেসি। কিন্তু কোভিড পরবর্তী ফুটবলে নিজেকে একটু পাল্টেছেন লিও। আর এই লুকের সঙ্গে অন্য এক ফুটবলারদের লুকের মিলে রয়েছে। নতুন কোনও ফুটবলার নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিলের সঙ্গে মেসির লুক বেশ মিলে গিয়েছে। ফ্যানেরা অবশ্য সেটা খেলায় করেনি। এক ফুটবল ব্রডকাস্টার এই মিল […]








