হুগলি,২৮ ফেব্রুয়ারি:- পনেরো দিন পর বাড়ি ফিরল পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগত। কোলকাতা পিজি হাসপাতালে চিকিত্সাধীন ছিল। তাকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভীড় জমায় বৈদ্যাবাটি বৈদ্যপাড়া বাড়িতে। পাড়া প্রতিবেশীদের সাথে উপস্থিত ছিলেন পৌরসদস্য সমর বাগচি ও শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ইনচার্জ। গত 14ই ফেব্রুয়ারী স্কুল যাওয়ার পথে পুলকার দূর্ঘটনায় আহত হয়েছিল। সঙ্গে তার সহপাঠী ছিল ঋষভ সিং। চূঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে গ্রীণ করিডর করে কোলকাতায় পাঠানো হয়েছিল। চিকিত্সা চলাকালীন নয় দিনের মাথায় মৃত্যু হয়েছিল ঋষভের। এদিন বাড়ি ফেরায় খুশি দিব্যাংশুর পরিবার। শাঁখ বাজিয়ে, বরণডালা দিয়ে ঠাকুমা প্রতীমা ভগত বরণ করেন।
Related Articles
চন্ডিতলায় শুধুই হ্যাটট্রিকের অপেক্ষা স্বাতীর।
হুগলি , ১৮ মার্চ:- তৃতীয় বারের জয়ের লক্ষ্যে চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে স্বাতী দেবীকে নিয়ে হাজার হাজার তৃণমূল কর্মী এক বর্ণাঢ্য মিছিল করে প্রচারে অংশ নেয়। চন্ডিতলার দীর্ঘ পথ ঘুরে স্বাতী খন্দকার মানুষের কাছে আবেদন জানান যে চন্ডীতলার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত […]
রাস্তার কুকুরদের উপর নির্মম অত্যাচার , তদন্তে ব্যাঁটরা থানা।
হাওড়া, ৭ নভেম্বর:- পথ কুকুরদের উপর অত্যাচারের অভিযোগ এবার হাওড়ার ব্যাঁটরায়। কুকরদের মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দা এক পশুপ্রেমী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যাঁটরা থানা সূত্রের খবর, রবিবার সকালে শুভ্রজ্যোতি ওরফে বুম্বা মন্ডল নামের এক ব্যক্তি থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে […]
রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল।
হুগলি , ৫ ফেব্রুয়ারি:- হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত যায় পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ […]









