হুগলি , ১৯ জুন:- বর্তমান করোনার আবহে সারা বিশ্বের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজ দিশেহারা। এরই মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে শিশুমনের। এই মহামারী কালে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে শিশুদের মনের মধ্য তার ব্যাপক প্রভাব পড়ছে। স্কুল বন্ধ। পার্ক খেলার মাঠ কি জিনিস তা ভুলে গেছে। ঘরের মধ্যে বসে বসে তারা মনের দিক দিয়ে ভেঙ্গে পড়ছে। সেই সব শিশুদের কিছুটা আনন্দ দেবার জন্য শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক কংগ্রেসের সহ-সভাপতি গৌতম চক্রবর্তীর উদ্যোগে রবিবার বিকালে রিষড়ায় এক অভিনব কর্মসূচি আয়োজন করা হয়। গৌতম বাবু বলেন শিশুমন যাতে এই মহামারী কালে সজীব থাকে তারা যাতে একটু আনন্দে থাকে তার জন্যই আমাদের এই প্রয়াস। পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের হাতে খেলনা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।
কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ […]
৪২ দিন পর কাজে ফিরলেন জুনিয়ার চিকিৎসকরা।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- ৪২ দিন পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেন। তবে আংশিক কর্মবিরতি চলবে। আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, পথে নেমে প্রতিবাদে শামিল হন তাঁরা। ৫ দফা দাবিতে স্বাস্থ্য […]
রাজ্যে তৈরি হবে আরো ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের ছোট চাষীদের উন্নত ও আধুনিক কৃষি সরঞ্জাম যোগান দিতে রাজ্যে আরও ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। এখনো এই ধরনের কেন্দ্র তৈরি প্রয়োজন এরকম ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্লকগুলিতে আগামী মার্চ মাসের মধ্যে নতুন কৃষি সহায়তা কেন্দ্র […]








