নদীয়া,৫ ফেব্রুয়ারি:- কৃষ্ণনগরে ফের নিজের দলের নেতাদের সংযত হতে বললেন মমতা। নদিয়া জেলায় শাসকদলের নেতাদের কোন্দল কিছুতেই রোখা যাচ্ছে না। তাই এবার সরাসরি সেই সব নেতাদের সতর্ক করলেন মমতা। এদিন নেতাদের সতর্ক করে মমতা বলেন যৌথ নেতৃত্বে চলতে হবে। নেতা একটাই , সেটা জোড়াফুল। এর বাইরে চঞ্চল বড় না রত্না বড় এসব করলে আমি বরদাস্ত করব না।” তবে মুখ্যমন্ত্রী এও বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি তৃণমূল কর্মীদের নামে কিছু বললেই তিনি তা বিশ্বাস করবেন না। আমার কর্মীদের আমি ভালবাসব, আশীর্বাদ করব আবার ভুল করলে চড়ও মারব। আমি জানি কি ভাবে দল চালাতে হয়।মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদীদের গুলি করে মারার কথা বলছে বিজেপির মন্ত্রীরা। সাংবিধানিক পদে থেকে কী করে এমন ভাষণ দিতে পারেন তাঁরা? উত্তরপ্রদেশে প্রতিবাদীদের ওপর গুলি চালাচ্ছে। তাঁর অভিযোগ, দেসের সব কিছু বেচে দিচ্ছে বিজেপি। এয়ার ইন্ডিয়া–রেলের ১০০ শতাংশ বিক্রি করে দিচ্ছে। বাজেটে রেশন–শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে।
Related Articles
মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক নবান্নে।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- প্রটোকল ভেঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তাঁর ঘরে গিয়ে বৈঠক করলেন অমিত শাহ। বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকারি ভাবে কিছু না জানানো হলেও মিনিট কুড়ির ওই বৈঠকে সৌজন্য বা আন্তরিকতার কোনোও খামতি ছিলনা বলেই খবর প্রশাসনিক সূত্রে।শনিবার পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের শেষে পৃথকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বৈঠক হতে পারে জল্পনা তৈরি […]
মাথাভাঙ্গা ২৭০টি বুথে ত্রান পৌঁছে দেবার উদ্যোগ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
কোচবিহার,২৮ মার্চ:- করোনা সংক্রমণকে ঠেকাতে লক ডাউন গোটা দেশ। এই অবস্থায় আর্থিক সংকটে বেশির ভাগ মানুষ। দীর্ঘ লক ডাউনের ফলে কর্মহীন হয়ে দুঃস্থ হয়ে পড়েছেন বহু দিন মজুর। এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী তথা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন। তিনি তার নিজস্ব তহবিল থেকে বিধানসভার ২৭০টি বুথের দুঃস্থ মানুষদের […]
রাজ্যের তিন সীমান্তে একাধিক স্থলবন্দর তৈরির ভাবনা।
কলকাতা, ১২ নভেম্বর:- রাজ্যের তিন আন্তর্জাতিক সীমান্তে একাধিক ল্যান্ড পোর্ট বা স্থল বন্দর তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে অভিবাসন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা মিলবে৷ শুক্রবার রাজ্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে সঙ্গে বৈঠকে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা৷ সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব […]










