উঃ২৪পরগনা,৫ ফেব্রুয়ারি:– বিদেশে নার্সের চাকরির টোপে অভিযুক্ত মিঠুন বাগ গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে নার্সের চাকরি দেবার নামে বারাসাতের তরুণী দুবাইতে আটকে,এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হবার পর গতকাল রাতে বারাসাত থানার পুলিশ কাকদ্বীপ থেকে গ্রেফতার করলো মিঠুন বাগ কে ।তার বিরুদ্ধে ৪২০ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।আজ বারাসাত থানার পুলিশ আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজত এর আবেদন জানিয়েছে ।এর সাথে আর কোনো পাচার চক্রের যোগাযোগ আছে কিনা তদন্তে বারাসাত থানার পুলিশ।
Related Articles
পান চাষীদের সুরক্ষা দিতে পানের বরজগুলি ইস্পাতের পাকাপোক্ত তৈরি করে দেবে রাজ্য।
কলকাতা, ২১ নভেম্বর:- আম্ফান, ইয়াসের মত সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের পান চাষীদের। ভবিষ্যতে তারা যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হন তা নিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ থেকে পান চাষিদের সুরক্ষা দিতে পানের বরজ গুলিতে ইস্পাতের পাকাপোক্ত কাঠামো তৈরি করে দেবে রাজ্য। যাতে ঝড় জল প্রাকৃতিক দুর্যোগে সেগুলোর ক্ষয়ক্ষতি […]
জনতা কার্ফুর দিন স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিলি হল কেন, সরব বিজেপি।
হাওড়া ,২২ মার্চ:- করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে ২২ মার্চ যখন ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন হাওড়ায় বাঁকড়ার একটি প্রাইমারি স্কুলে রবিবার সকাল থেকে স্কুলের অভিভাবকদের হাতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল, আলু বিতরণের কাজ চলেছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের তরফ থেকে কেন আজকের দিনটি বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। […]
পুলকারের মালিকরা ব্যাবসার নামে যেভাবে বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে সেটা বন্ধের দাবি আহত স্কুল ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনার আগেই মাঝপথে পুলকারের চালক ও পুলকার বদলের অভিযোগ করছেন দুর্ঘটনার কবলে পড়া শিশুদের পরিবার। ঋষভ সিং এর পরিবারের অভিযোগ যে পুলকার করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল সেই পুলকার ও চালক মাঝপথে বদল হয়ে যায়। দুর্ঘটনার পর আমাদের নজরে সেটা নজরে আসে।ঋষভের আত্মীয় সঞ্জয় ভট্টাচার্য্য বলেন,আমরা এই বিষয়ে জেলা পরিবহন দপ্তরকে অভিযোগ […]









