হাওড়া,৩ ডিসেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি গার্ডেনের আধিকারিক সহ প্রাতঃভ্রমণকারী, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। সমস্যার কথা শোনেন। এদিন সস্ত্রীক রাজ্যপাল সকাল ৬-৫১ মিনিট নাগাদ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামেন গার্ডেনের প্রধান ফটকের সামনে। তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিচয় সেরে নেন। ফুলের স্তবক দিয়ে রাজ্যপালকে স্বাগত জানায় গার্ডেন কর্তৃপক্ষ। এরপর রাজ্যপালের কনভয় পৌঁছে যায় গার্ডেনের ভিতরে। পাঁচ শতাধিক বছরের প্রাচীন বটবৃক্ষ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এরপর রাজ্যপাল চলে আসেন গঙ্গা তীরবর্তী গার্ডেনের অফিসের কাছে। সেখানে রাজ্যপাল বৃক্ষরোপণ করেন। এদিন রাজ্যপাল গার্ডেনের সুদীর্ঘ ইতিহাসের উল্লেখ করেন। তিনি এখানকার মনোরম পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই গার্ডেনকে নাগরিকরাই পারেন রক্ষা করতে। তাদেরই সে দায়িত্ব। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গ শান্তির জায়গা। কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনা এখানে কাম্য নয়। তিনি এদিন গার্ডেনে এসে রাজ্যের জন্য শান্তি প্রার্থনা করেন। এদিন রাজ্যপাল সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিনত হোক এটাই প্রার্থনা করি। মহাত্মা গান্ধীর দেড়শ তম জন্মবার্ষিকীতে সবাই যেন তার মতাদর্শকে মেনে চলে এটাই প্রার্থনা। রাজনীতিতে বিভেদ থাকে। মতের অমিল কিন্তু তা সত্বেও গণতন্ত্রের প্রয়োজনীয় শর্ত মেনে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজন আছে। গান্ধীজির অহিংস নীতি মেনে রাজনৈতিক হিংসা বন্ধেরও আবেদন জানান তিনি।
Related Articles
দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল
উঃ২৪পরগনা, ২২ মে:- সাতসকালেই দমদমের ভবতারিনী দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিতে আসলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী কাজল দেবগণ। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন অভিনেত্রী কাজল দেবগন, মায়ের কাছে পুজোও দেন অভিনেত্রী। মন্দির চত্বর ছাড়ার পূর্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অভিনেত্রী কাজল দেবগন জানান জানান মা নামের একটি মা […]
ভোট গণনায় কোভিড বিধি মেনে চলার বেশ কিছু কড়া পদক্ষেপ ঘোষণা কমিশনের।
কলকাতা , ২৮ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করণা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন আগামী রবিবার ভোট গণনার দিন কভিড বিধি মেনে চলার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেছে। ঐদিন প্রার্থীদের গণনার ৪৮ ঘণ্টা আগে কভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুটি টিকার ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া […]
ঈশ্বর কণা আবিষ্কারের সঙ্গে যুক্ত এই যুগের বিশ্বকর্মাদের সম্বর্ধনা হাওড়ায়।
হাওড়া, ১ মে:- হাওড়া শহরকে লন্ডনের শেফিল্ডের সঙ্গে তুলনা করার জন্য যারা অগ্রগণ্য তারাই এ যুগের বিশ্বকর্মা। রবিবার পয়লা মে বিকেলে শ্রমিক দিবসে হাওড়ার সেই বিশ্বকর্মাদের সম্বর্ধনা জানালেন মন্ত্রী অরূপ রায়। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঈশ্বর-কণা আবিষ্কারের সঙ্গে যুক্ত হাওড়ার বিশ্বকর্মাদের এদিন হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে সংবর্ধনা জানিয়ে সম্মান প্রদর্শন করা হয়। ঈশ্বর কণা […]










