কলকাতা, ১৭ জুন:- আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই বইমেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বর্তমান করণা আবহে আত্মশাসন বা কার্যত লকডাউন এর মেয়াদ 30 শে জুন পর্যন্ত বেড়ে যাওয়া এবং ঘোর বর্ষাকালে বইমেলার আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন। তিনি বলেন বইমেলা নিয়ে তারা আগ্রহী। তবে করোনা অতিমারির কারণে নির্ধারিত সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে এবছর আয়োজন করা সম্ভব হয়নি। সে সময় জুলাই মাসে মেলার আয়োজন করা নিয়ে গিল্ড কর্তৃপক্ষ আশাবাদী ছিলেন। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে কিভাবে মেলা র আয়োজন করা নিয়ে তারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন বলে সুধাংশ বাবু জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজসংকেত পেলে তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই মেলার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
Related Articles
বাতিল হতে পারে ইংল্যান্ডের ভারত সফর।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- করোনার জেরে সেপ্টেম্বরে ভারত সফর বাতিল করতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৬ সেপ্টেম্বর থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে ভারতে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা ছিল ইংল্যান্ডের। ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে জানান হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এই সফর বাতিল ঘোষণা করতে চলেছে। কারণ, […]
গোঘাটে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দলের উপপ্রধান সহ সদস্যদের।
হুগলি , ২২ জুলাই:- পঞ্চায়েতে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো উপপ্রধানসহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমুড়শা পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েত অফিসে চাবি দিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেনারেল মিটিং ও অর্থের মিটিং না করে একতরফা ভাবে কাজ করছেন। তাদের […]
করোনা মোকাবিলায় শনিবার থেকে রিষড়ায় আবার শুরু হচ্ছে র্যাপিড টেস্ট।
হুগলি , ৭ আগস্ট:- করোনা সংক্রমণের মোকাবিকায় রাজ্য সরকারের নির্দেশে পুর এলাকায় অস্থায়ী শিবির করে র্যাপিড টেষ্টের উদ্যোগ নিল রিষড়া পুরসভা । শুক্রবার পুরসভা জানিয়েছে করোনা নিয়ে মানুষের মনে উব্দেগ বাড়ছে । সেই কারণেই র্যাপিড টেষ্টের ব্যবস্থা করা হয়েছে । মঙ্গল ,বৃহস্পতি ও শনিবার তিন দিন র্যাপিড টেষ্ট করা হবে । প্রতিদিন ৩০ জন এই […]








