হুগলি , ১৭ জুন:- পোস্টার বিতর্কে এবার উলটপুরান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদলু দের বিরুদ্ধে পোস্টার পড়ছে, কোথাও বলা হচ্ছে গদ্দারদের নেওয়া চলবে না কোথাও বলা হচ্ছে বিশ্বাসঘাতক মীরজাফররা দূর হটো। এবার দেখা গেল অন্য ছবি। কোন্নগরে বিভিন্ন জায়গায় উল্টো পোস্টার পড়ল তাতে বলা হয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূলের স্বাগত। আবার কোথাও বলা হয়েছে প্রবীর ঘোষাল তুমি এগিয়ে চলো তৃণমূল কর্মীরা তোমার পাশে আসে। অথচ কয়েকদিন আগেই এই প্রবীর ঘোষালের বিরুদ্ধেই কোন্নগরের নানা জায়গায় পড়েছিল বিশ্বাসঘাতক প্রবীর ঘোষাল কে তৃণমূল কংগ্রেসে নেওয়া চলবে না। এই নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। জেলার তৃণমূল নেতৃত্বের জানিয়েছিল পোস্টার কালচার তৃণমূলের নয়। কেউ হয়তো ভাবাবেগ থেকে এগুলো করেছে। তারপর আবার আজকের প্রবীর ঘোষাল স্বাগতম জানিয়ে এই পোস্টারে নূতন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সারা উত্তরপাড়া কোন্নগর জুড়ে। তবে এই পোস্টার কারা লাগিয়েছে সেটা উল্লেখ নেই।
Related Articles
লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি। হাওড়ার নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ নভেম্বর:- লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে হাওড়ার বাউড়িয়ার নলপুর স্টেশনে নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারেই কম সংখ্যক লোকাল ট্রেন চলাচলের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। প্রায় ৬মাস পর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার অনুমোদন দেয় রাজ্য সরকার। সেই অনুমোদন মেলার পরে দক্ষিণ-পূর্ব […]
বালিতে এটিএম প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত।
হাওড়া, ৩১ আগস্ট:- গত ২৫ আগস্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালি শাখার ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে কিছু দুষ্কৃতকারী এটিএমের নগদ তোলার অংশে কোনও এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টাকা প্রতারণা করছে। অভিযোগ, গ্রাহকের অজান্তে অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত এবং পরে সেই টাকা এরা হাতিয়ে নিত। তদন্ত চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার […]
রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক , সর্বস্ব ছিনতাই যুবকের।
হুগলি, ২৯ মার্চ:- রাতের চলন্ত ট্রেনে আতঙ্ক,চলন্ত ট্রেনেই সর্বস্ব ছিনতাই যুবকের। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক।আহত যুবকের নাম বিকাশ সাউ। কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগর এর একটি বেসরকারি আউটলেট এ কর্মরত।গতকাল রাত ১০টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে। এরপর ট্রেন শ্রীরামপুর স্টেশনে পৌঁছালে ট্রেনের কামরা ফাঁকা […]











