সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে দেখে দীপক দত্তর সপ্তম শ্রেণীতে পড়া কন্যা কান্নায় ভেঙে পরে। তাকে বিধায়ক কাছে টেনে নিয়ে আস্বস্ত করেন। পরে দীপক বাবুকেও তিনি ফোন নম্বর দিয়ে বলেন কেউ কিছু বললে তাঁকে জানাতে। বিধায়কের আশ্বাসে সপরিবারে আনন্দিত দীপকবাবু।
Related Articles
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া গ্রাম ।শান্তি ফেরানোর দাবি গ্রামবাসীদের।
বাঁকুড়া , ১১ সেপ্টেম্বর:- বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের পদে ব্যাপক রদবদল ঘোষনা হতে না হতেই গতকাল গভীর রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার মেজিয়া। মেজিয়ায় জেমুয়া গ্রামে মলয় মুখার্জী অনুগামীর সাথে রবিলোচন গোপ ও বিধায়ক স্বপন বাউরির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়।শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি। সেই ইটের আঘাতে কারো ফাটল […]
আইপিএল থেকে সরে যেতে চলেছে সমস্ত চিনা স্পনসর।
স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বছরে ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর। তারা সরে দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে সমস্যায় বোর্ড। কারণ, দ্রুত এত বড় অঙ্কের টাইটেল স্পনসর খুঁজে পাওয়া সহজ নয়। এবার বিসিসিআই এর চিন্তা বাড়িয়ে আইপিএলের অন্য চিনা স্পনসররাও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। […]
কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার এর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা, ৭ জুলাই:- কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার (মহম্মদ ইউসুফ খান)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমার প্রায় পাঁচ দশক ধরে ৬৫ টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি: মুঘল -এ,- আজম, গঙ্গা-যমুনা, দেবদাস, শবনম, মুসাফির, মধুমতী, সাগিনা মাহাতো, ক্রান্তি […]








