দার্জিলিং,৫ ফেব্রুয়ারি:- ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা শহর শিলিগুড়িতে। মঙ্গলবার ভোররাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে বিধংসী আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। জানা গিয়েছে যে ভোরবেলা অচমাই আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এবং এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এরপর তরীঘরী খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এবং গ্রাস করে নেয় দোকানগুলিকে। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দমকল কর্মীদের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। অপরদিকে এই ঘটনায় প্রায় লক্ষ্যাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
Related Articles
কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল নিজেরাই প্রক্রিয়াকরণ ও বিপণন করার জন্য উদ্যোগী হলো রাজ্য।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- রাজ্যের কৃষকেরা যাতে নিজেদের উৎপাদিত ফসল নিজেরাই প্রক্রিয়াকরণ ও বিপনন করতে পারে তার জন্য রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এবার থেকে কৃষক গোষ্ঠী সংগঠনগুলিকে এই খাতে সল্প সুদে ঋণ দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কৃষি পরিকাঠামো অনুদান নামে এই ঋণের মাধ্যমে কৃষকেরা হিমঘর তৈরি, মাছ বিক্রি করতে সাইকেল বা ভ্যান কেনা, […]
আজ পুজোর কার্নিভাল। হাওড়ায় প্রস্তুতি চূড়ান্ত। নিরাপত্তা জোরদার।
হাওড়া, ৭ অক্টোবর:- আজ শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৬টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে আজ সকাল থেকেই ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে […]
আকাশের মুখ ভার, তবুও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির বাজার ভালোই।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- আকাশের মুখ ভার। তবু বিশ্বকর্মা পুজোয় এবার হাওড়ায় ঘুড়ির বাজার বেশ ভালোই। করোনা পরিস্থিতিতে গত প্রায় ২ বছর ধরে মানুষের অবসর সময় কাটানোর অন্যতম অবলম্বনই ছিল ঘুড়ি। কার্যত লকডাউনের সময়ে ঘুড়ি উড়িয়েই অবসর সময় কাটাতেন ছোট থেকে বড়ো অনেকেই। সেই থেকেই টানা ঘুড়ি ওড়ানোর রেওয়াজ আরও বেড়েছে। এ বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির […]











