হুগলি,৫ ফেব্রুয়ারি:- ব্যান্ডেল স্টেশন থেকে ৩২কেজি গাজা সহ ৩ মহিলাকে গ্রেপ্তার করলো ব্যান্ডেল জিআরপি। ধৃত তিন মহিলা হুগলীর খামারগাছির বাসিন্দা। ধৃতরা হলো আলো রায়(৫০), শিখা সরকার(৪৫ ), পুষ্প হালদার(জয়া/৪৫) । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার করে ব্যান্ডেল জিআরপি ও এসআরপি হাওড়া কারনান সাহেবের স্পেশাল গ্রুপ । ধৃতরা উড়িষ্যা থেকে দুটো চায়ের ব্যাগে মোট ৭টি প্যাকেটে ৩২কেজি গাজা নিয়ে আসছিলো বাসে করে। হাওড়ায় এসে তারা লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে নামে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে খামারগাছি যাওয়ার কথা ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে ব্যান্ডেল স্টেশন থেকে তাঁদেরকে পাকড়াও করে জিআরপি। আজ তাঁদেরকে চুঁচুড়া আদালতে তোলা হবে।
Related Articles
সিঙ্গুরে আলু কেনা নিয়ে সরকারের বিরুদ্ধে শুভেন্দুর আন্দোলনের ডাক।
হুগলি, ১৩ আগস্ট:- মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ১৫ টাকা কেজি দরে ২ কোটি ২০ লক্ষ বস্তা আলু কেনেনি রাজ্য সরকার—এই অভিযোগে লাগাতার আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরের রতনপূরে বিজেপির কিষাণ মোর্চার অবস্থান-বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভা থেকে কৃষকদের ন্যায্য মূল্যের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দেন শুভেন্দু। অবস্থানের শেষে কৃষকরা […]
বিরোধীদের ভিশন নেই, আছে টেলিভিশন- সায়নী ঘোষ।
হাওড়া, ১৫ জুলাই:- উন্নয়নের নিরিখেই বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন। বাংলায় ৬৪ হাজার বুথে সন্ত্রাস করে তো আর তৃণমূল জেতেনি? হাওড়ায় মন্তব্য সায়নী ঘোষের। ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে শনিবার ২১শের প্রচারে এক ট্যাবলোর সূচনা হয়। পাশাপাশি এক রক্তদান মেলা অনুষ্ঠিত হয় তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে। সেখানেই সায়নী ঘোষ ওই […]
তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বালি থানায় অভিযোগ দায়ের।
হাওড়া , ২ এপ্রিল:- হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে তা গাড়িতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালির দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন এলাকায়। জানা গেছে, বালি কেন্দ্রের তৃণমূল […]








