উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত মতুয়া, অনুকুলৃ ঠাকুর, লোকনাথ, তারকেশ্বর, তারাপীঠ,
দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরেই আটকে ছিলেন। সঙ্গে এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। দুপুর একটায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে ওঠেন। তিনি বলেন সিএএ, এনআরসি, এনপিআর এরাজ্যে করতে দেব না। এনপিআর অন্য রাজ্য মেনে নিয়েছে। এটা এনআরসি’র প্রথম ধাপ। এটা আমরা করতে দেব না। আমার বুকের পাটা আছে। কোন খারাপ কিছু আমরা এরাজ্যে করতে দেব না।এন আরসি নিয়ে ফের তোপ দিলেন মুখ্যমন্ত্রী।Related Articles
মমতার সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার।
কলকাতা , ১৫ ডিসেম্বর:- একাধিক কর্মসূচি নিয়ে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করা হল। ত্রিপুরারি অর্থবের পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। সম্প্রতি বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন বিজেপি কর্মীর মৃত্যুর খবর ঘিরে পুলিশের […]
আবারও মানবিক রূপ পুলিশের, শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে বাড়ি ফিরলো মানসিক ভারসাম্যহীন যুবক।
হুগলি, ৫ অক্টোবর:- পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে একটি যুবক উদ্দেশ্য বিহীন ভাবে বেশ কিছু এলাকায় ঘোরাঘুরি করছিল। আবার কখনো কখনো কোন কারন ছাড়াই দোকানে বা বাড়িতে ঢুকে পড়ছিল। স্থানীয়রা পুলিশে খবর দেয়। গতকাল রাতে পুলিশ সেই যুবকটিকে উদ্ধার করে শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে আসে। জানা যায় যুবকের নাম সুশান্ত দালাল (১৮) বাড়ি হাসনাবাদ […]
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়।
বাঁকুড়াঃ ,২ জানুয়ারি:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়। শনিবার দুপুরে ঐ এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তরফে জমা রাখা পাইনে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ […]









