হাওড়া , ১২ জুন:- হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Related Articles
উচ্ছাসের বাঁধ ভাঙল বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের মনোনয়ন ঘিরে।
হুগলি , ২০ মার্চ:- উচ্ছাসের বাঁধ ভাঙল তারকা প্রার্থীকে ঘিরে। চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বের হয় চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তাকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মত। একবার ছবি আর টিভিতে দেখা তারকাকে একবার ছুঁয়ে দেখতে একটা সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রচন্ড রোদে সাদা লিনেনের সার্ট ভিজে জবজবে […]
বিনিয়োগকারীদের উৎসাহ দিতে , শিল্পের জমিতে প্রাথমিক পরিকাঠামো তৈরির ভার নিচ্ছে রাজ্যসরকার।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে বৃহৎ শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে রাজ্য সরকার শিল্পের জন্য নেওয়া জমিতে প্রাথমিক পরিকাঠামো তৈরি করে দেওয়ার ভার নিজের হাতে নিচ্ছে। রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে বৃহৎ শিল্পে বিনিয়োগের জন্য জমি পছন্দ করলেও অনেক সময় জল, রাস্তা, বিদ্যুতের মতো প্রাথমিক পরিকাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট সংস্থাকে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই […]
পথকুকুরদের সুরক্ষার দাবিতে শ্রীরামপুরে পদযাত্রা।
হুগলি, ১৮ আগস্ট:- হোম হোম এন্ড হসপিটাল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশ্রয় পক্ষ থেকে সারা দেশে পথ কুকুর দের স্বাধীন এবং স্বাভাবিক জীবনের দাবিতে এবং সকল প্রাণীদের রক্ষার দাবিতে রবিবার এক পদযাত্রার অনুষ্ঠিত হলো। শ্রীরামপুর বটতলা থেকে মাহেশ জগন্নাথ বাড়ি পর্যন্ত এই পদযাত্রায় বহু পশু প্রেমী মানুষ অংশ নেন। এ ব্যাপারে বলতে গিয়ে আশ্রয় সংস্থার […]








