কলকাতা , ১১ জুন:- প্রতিবেদনটি লেখার সময় দুপুর ১২টা ৫০মিনিট। নদীতে “বান” নয়, এই মুহুর্তে সবথেকে বড় খবর আজ দুপুরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল রায়। আজ দুুপুরেই কোলকাতায় তৃণমূল ভবনে দলবদলুদের ফেরানো নিয়ে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর মমতার হাত দিয়েই তৃণমূলের পতাকা নিতে চলেছেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ম্যান বলে পরিচিত মুকুল। এই মুহুর্তে মুকুল রায় সল্টলেকে নিজের বাসভবনে ছেলে শুভ্রাংশুর সাথে বৈঠক করছেন। সূত্রের খবর এদিনই বাবার সাথে ছেলেও তৃণমূলে ফিরতে পারেন। আশঙ্কা ছিলোই। বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব বাড়ায় সেই আশঙ্কা এবারে হয়তো সত্যি হতেই চলেছে। এখন জোর জল্পনা বিজেপি নামক নদীতে বান তুলে বড়সড় ভাঙন ধরাতে পারেন “রাজনৈতিক চানক্য” বলে পরিচিত কাঁচরাপাড়ার এই “মুকুল”।
Related Articles
আমফানে পর্যাপ্ত ত্রাণ না মেলায় গোঘাটে বিক্ষোভ বামেদের।
শুভজিৎ ঘোষ, ৯ জুন:- করোনার জেরে মানুষের দুর্দশার শেষ নেই। তার ওপর আমফান ঘূর্ণিঝড় বাংলার মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে। এখনও পর্যন্ত বহু জায়গায় ত্রাণ ত্রান পৌঁছয়নি। সুন্দরবন এলাকায় বিদ্যুৎ পর্যন্ত ফেরেনি। এরকম একটা পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। এই অভিযোগ তুলে মঙ্গলবার গোঘাটের দুটি ব্লকে সিপিএমের পক্ষ থেকে […]
আধার বা স্বাস্থ্যসাথি না থাকলেও লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানানো যাবে।
কলকাতা, ১৯ নভেম্বর:- আধার কার্ড অথবা স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। চলতি দুয়ারে সরকার শিবির থেকে আধার বা স্বাস্থ্য সাথী না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের কোনোও আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবেনা বলে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।শনিবার জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মর্মে […]
কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন তাই সভাপতি পাল্টেছেন। হাওড়ায় বললেন অধীর।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- অধীরকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর রঞ্জন চৌধুরী ছিলেন দলের মধ্যে পুরোপুরি ‘মমতা-বিরোধী’। তুলনায় দলে ‘নরমপন্থী’ ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ শুভঙ্করকে প্রদেশ সভাপতির দায়িত্বে এবার আনা হয়েছে। এ বিষয়ে রবিবার বিকেলে হাওড়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি (শুভঙ্কর […]








