সুদীপ দাস , ৯ জুন:- ইয়াসের পর প্রাকৃতিক বিপর্যয় যেন কোনভাবেই থামছে না। ইতিমধ্যেই প্রবল বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আর আগামি ১১ তারিখ গঙ্গায় বান আসতে চলেছে বলে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেইমত গঙ্গা তীরবর্তী স্থানীয় প্রশাসনগুলি বানের হাত থেকে প্রান রক্ষায় তৎপর হয়েছে। হুগলী-চুঁচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা গঙ্গা লাগোয়া। গঙ্গাপারে থাকা সাধারন মানুষদের ইয়াসের পর একমাসের মধ্যে ২য় বার সতর্ক করছে পৌর প্রশাসন। বানের সময় সকলকে সরিয়ে ফেলার ব্যাবস্থা করা হয়েছে। পুর এলাকার বিভিন্ন পাকা স্কুলে তাঁদের জন্য ত্রান শিবিরের আয়োজন করা হয়েছে। পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জীর মতে বান আসছে এবং তা ভয়াবহ হতে পারে ধরে নিয়েই আমরা যাবতীয় সতর্কতা অবলম্বন করছি। হুগলী নদীর জলোচ্ছ্বাস যাই হোক না কেন কোনভাবেই যেন একটিও প্রান বলি না হয় সেদিকে আমরা বদ্ধ পরিকর।
Related Articles
৪০০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ।
কোচবিহার,৩ মার্চ:- ৪০০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকার ৩১ জাতীয় সড়কের একটি মাছ বোঝাই ট্রাককে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও দুই যুবক আটক করে পুলিশ। তুফানগঞ্জ থানার পুলিশ […]
এবার আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদেরও সরকারি ভাতায় অন্তর্ভুক্ত করা হলো।
কলকাতা , ১৬ অক্টোবর:- আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার দ্বিতীয় দফার পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সনাতনী পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।তাই দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। […]
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পরিবেশ দিবস পালন।
হুগলি , ৫ জুন:- শনিবার ৫ই মে। বিশ্ব পরিবেশ দিবস। জাতি সংঘের এবারের পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। এই উপলক্ষে শনিবার সকালে বৃক্ষ প্রদানের ব্যাবস্থা করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে। এদিন সকালে ব্যান্ডেল মোড়ে উপস্থিত হন বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সেখানে একদিকে যেমন পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে সাধারনকে সচেতন করা হয়। অন্যদিকে […]






