হুগলি , ৯ জুন:- করোনা মোকাবিলায় আক্রান্তদের দুয়ারে অক্সিজেন পরিষেবা দেওয়ার লক্ষ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান ” পরিষেবা চালু করল শ্রীরামপুর পুরসভা। বুধবার শ্রীরামপুরে প্রকল্পের সূচনা করেন এক দল বিধায়ক ও শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক। ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই, পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়। পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় বলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই আধুনিক স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে সহজেই শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকে ভালো থাকবেন। স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ সৈনিকের সদস্য সন্তোষ কুমার সিং বলেন, অক্সিজেন কনসেন্ট্রেটর ভ্যান রক্ষনাবেক্ষন করবে সবুজ সৈনিক।
Related Articles
শীতেও রাস্তার বেহাল দশা, অভিযোগ বিস্তর। প্রশাসনকে দুষছেন আমজনতা।
হাওড়া, ৭ জানুয়ারি:- বর্ষায় নয়, এই শীতের মরসুমেও হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা রোডের অবস্থা বেহাল। দুর্বিষহ অবস্থা। অভিযোগ, রাস্তার ওয়ার্ক অর্ডার পাশ হওয়া সত্বেও অজানা কারণে তৈরি হয়নি রাস্তা। সাধারণ মানুষের অভিযোগ, শুধু যে বর্ষাকাল তা নয় বছরের সবসময় এই রাস্তার অবস্থা এইরকমই থাকে। তবে বর্ষাকালে আরো বেশি ভয়ানক হয়ে পড়ে এই রাস্তা। আর […]
রাজ্য মন্ত্রীসভার বেশ কয়েকটি দপ্তরের রদবদল।
কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়া রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে মুখ্যমন্ত্রী আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। বিধানসভা ভবনে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর অর্থবিষয়ক প্রধান উপদেষ্টা নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র এই পদের দায়িত্ব পাচ্ছেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নতুন পদেও […]
আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন।
সুদীপ দাস , ২৭ ডিসেম্বর:- আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন। হুগলীর জেলার একটি মাত্র পুরনিগম হলো এই চন্দননগর। চন্দননগর পুরনিগমে মোট আসন সংখ্যা ৩৩টি। একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরনিগম ২০১০ সালে তৃণমূল দখল করে। ২০১৫ সালে ২য় বার দখল করার পর শুরু থেকেই গোষ্ঠী কোন্দল নিয়ে চাপানউতোর শুরু হয় পুরনিগমে। দুবছরের […]









