কলকাতা, ৮ জুন:- বর্তমান কোভিড আবহে আগামী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্রুত রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একাধিক সর্বভারতীয় প্রবেশিকা বোর্ডের তরফে একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার দিকেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী ১১ ই জুলাই চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রায় এক লক্ষ পরীক্ষার্থীরঅংশ নেওয়ার কথা। যার মধ্যে ৩৫ শতাংশ ভিন রাজ্যের। যদি নির্দিষ্ট দিনে পরীক্ষা না নেওয়া যায় তবে তা পিছিয়ে কোন সময় করা হবে বৈঠকে তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
Related Articles
অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ এবং কালোবাজারি রুখতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে অন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,৮ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো দুজন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ এবং মৃতদের বাদ দিয়ে বর্তমানে ৭১ জন আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ জন ১১ টি পরিবারের সদস্য। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ১৬জন ব্যক্তিদের মধ্যে আজ […]
দ্বিতীয় দফায় ৩০টি আসনে ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন।
কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ […]
ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধারে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি।
কলকাতা, ৯ আগস্ট:- রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার করতে রাজ্য সরকার তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে। গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ওই কমিটি গঠন করেছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তিনজনের এই কমিটিতে রয়েছেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবেলা দফতরের মন্ত্রী জাভেদ […]









