হাওড়া , ৭ জুন:- রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এসে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় আশা কর্মীদের কোভিড কিট বিতরণ করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই করছেন এই আশা কর্মীরা। এবার এই আশা কর্মীদের হাতে কিট বিতরণ করা হয়। এদিন জগৎবল্লভপুরে এক অনুষ্ঠানে জগৎবল্লভপুর বিধানসভার ৩০০ জন আশা কমীর হাতে পালস্ অক্সিমিটার, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Related Articles
করোনা ভাইরাসের আতঙ্কে চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই […]
নববর্ষে ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরেও।
হুগলি,১৪ এপ্রিল:- বাংলা নববর্ষে প্রতিবছর নতুন খাতা ও বছরের প্রথম দিনে দেবতা দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করে তারকেশ্বর মন্দিরে। এই বছর ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরে। মন্দিরের গেটে ঝুলছে তালা। নতুন খাতার পুজো ব্যবসায়ীরা তাদের বাড়িতেই করছেন। তারকেশ্বর মন্দিরের মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ বলেন,বিশ্ব জুড়ে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সরকারি বিধি নিষেধ […]
জাস্টিস ফর আরজি করের পর এবার ঝড় উঠলো কোন্নগরেরও।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- জাস্টিস ফর আরজি কর এর পর পাশাপাশি এবার স্বর উঠলো জাস্টিস ফর কোন্নগর।আর এবার প্রতিবাদে পথে নামলো কয়েক হাজার সাধারণ মানুষ।করো হাতে মোমবাতি আবার করো হাতে মোবাইলের ফ্ল্যাশ। গত পরশু কোন্নগরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে।বিক্রমের মা বুকফাটা কান্নায় দাবি জানিয়েছিল ডাক্তার দের কর্মবিরতি আন্দোলনের […]









