হাওড়া , ৭ জুন:- রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এসে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় আশা কর্মীদের কোভিড কিট বিতরণ করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই করছেন এই আশা কর্মীরা। এবার এই আশা কর্মীদের হাতে কিট বিতরণ করা হয়। এদিন জগৎবল্লভপুরে এক অনুষ্ঠানে জগৎবল্লভপুর বিধানসভার ৩০০ জন আশা কমীর হাতে পালস্ অক্সিমিটার, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Related Articles
সিপিএমের মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে হামলা।
হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- সিপিএম এর মিছিল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, অভিযোগ ভিত্তিহীন দাবী সিপিএম এর। আজ সন্ধায় ফুরফুরা যাবার পথে চন্ডীতলার মশাট বাজারে আটকে পরে শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। তৃনমূল সাংসদের অভিযোগ সিপিএম এর একটা মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে তার গাড়িতে চড়াও হয়। গাড়িতে ধাক্কা মারা হয়। এই ধরনের বিশৃঙ্খলা […]
বিধ্বংসী আগুন কাঁকিনাড়া জুটমিলে
ব্যারাকপুর , ৬ নভেম্বর:- শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া জুটমিলে। দমকলের পাঁচটি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, দমকল দেরিতে আসার। জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎ আগুন লাগে পাটঘরে। ওই পাটঘর থেকে আগুন ছড়ায় জুট অয়েল ট্যাঙ্কারে। আগুনের প্রচন্ড তাপে ট্যাঙ্করটি ফেটে যায়। ট্যাঙ্করটি […]
হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ২ অক্টোবর:- হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪ টের সময় বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। এই মিছিল থেকে হাথরাসের ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তি ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করা হবে। উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে সারা দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। গতকাল […]







